National

কুস্তির আখাড়ায় ঢুকে বন্দুকবাজের হামলা, মৃত মহিলা সহ পাঁচ

0
(0)

খবর লাইভ : কুস্তির আখাড়ায় ঢুকে এলোপাতাড়ি গুলি আততায়ীর। প্রাণ গেল দুই মহিলা-সহ পাঁচজনের। আহত হয়েছেন আরও পাঁচজন। যার মধ্যে এক শিশুও রয়েছে। শুক্রবার রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকের মেহার সিং আখড়ায়। কে, কেন এই ঘটনা ঘটাল তা এখনও স্পষ্ট নয়। তবে ব্যক্তিগত শত্রুতার জেরেই এই আক্রমণ বলে পুলিশের প্রাথমিক অনুমান। তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, রোহতকের একটি বেসরকারি কলেজের পাশে অবস্থিত মেহার সিং কুস্তির আখড়াটি। গতকাল রাতে আচমকাই এক ব্যক্তি ভিতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। সেই সময় সেখানে অনেকেই ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। শিশু সহ গুরুতর আহত হন আরও পাঁচজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আততায়ী পালিয়ে যায়। তারপর পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক তদন্তের পর পুলিশের প্রাথমিক ধারণা, ব্যক্তিগত শত্রুতা বা পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। তবে আততায়ীর পরিচয় এখনও জানা যায়নি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *