National

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১১ ও আহত ৩৬

0
(0)

খবর লাইভ : তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জখম আরও ৩৬ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের পরিবার ও আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গিয়েছে, তামিলনাড়ুর বিরুধুনগর জেলার আচানকুলাম গ্রামে শুক্রবার এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রেজানা গিয়েছে, শান্তানামির নামে এক ব্যবসায়ীর মালিকানায় তৈরি শ্রী মারিয়াম্মান বাজি কারখানা। গত দুবছর ধরে এখানে বাজি তৈরি করা হয়। স্থানীয়দের দাবি, যে ছটি ঘরে বাজি মজুত রাখা হয়েছিল, সেখানেই এদিন কোনোভাবে আগুন লেগে যায়। তারপরই বিস্ফোরণ ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর দেড়টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত পরিবার পিছু ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আহতগের ৫০ হাজার টাকা দেওয়া হবে। তামিলনাড়ু সরকারের কাছে দুর্গতদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। জেলা রেভিনিউ অফিসার ইতিমধ্যে জানিয়েছেন, কারখানার লাইসেন্স বাতিল করা হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *