National Special News Special Reports

মণিপুরে গোষ্ঠীহিংসার ষড়যন্ত্রকারীদের সন্ধান পেতে সিট গড়ল সিবিআই

0
(0)

খবর লাইভ : মণিপুরে গোষ্ঠীহিংসার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের সন্ধান পেতে শুক্রবার বিশেষ তদন্তকারী দল (সিট) গড়েছে সিবিআই। ১০ সদস্যের সিট-এর নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক। সিবিআইয়ের তরফে শুক্রবারই ৬টি এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। মণিপুর পুলিশের সঙ্গে সমন্বয়ের জন্য সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায় ইম্ফল যাচ্ছেন।

আরও পড়ুনঃ একাধিক জেলাকে ‘স্পর্শকাতর’ ঘোষণা কমিশনের

আসলে মণিপুরের কাংপোকপি এবং ইম্ফল পশ্চিম জেলার সীমানায় খোকেন গ্রামে ১ মহিলা-সহ ৩ জনকে খুন করা হয়েছে। অভিযোগ, জঙ্গিরাই হত্যাকাণ্ড চালিয়েছে সেখানে। মেইতেই জনগোষ্ঠীর তরফে গত ২ সপ্তাহ ধরেই অভিযোগ তোলা হচ্ছে, মায়ানমার সীমান্ত পেরিয়ে জঙ্গিরা হামলা চালাচ্ছে। যদিও জনজাতি সংগঠনগুলির যুক্তমঞ্চ ‘ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম’-এর অভিযোগ, খোকেন গ্রামে হামলাকারীরা মেইতেই জনগোষ্ঠীর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *