National

দীপ সিধুর খোঁজ দিতে পারলে মিলবে ১ লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা দিল্লি পুলিশের

0
(0)

খবর লাইভ : পঞ্জাবী অভিনেতা ও গায়ক দীপ সিধুর খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এমনই ঘোষণা করেছে দিল্লি পুলিশ।
পুলিশের অভিযোগ, সাধারণতন্ত্র দিবসে লালকেল্লার মাথায় নিশান সাহিব তুলতে প্ররোচনা দিয়েছিলেন দীপ সিধু। তাঁর প্ররোচনাতেই সেদিন নিশান সাহিব তুলেছিলেন যুগরাজ সিং। তাই দীপ সিধু, যুগরাজ সহ তিনজনকে ধরতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল দিল্লি পুলিশ। যদিও ঘটনার পর দীপ সিধু বারবার ফেসবুক লাইভে অভিযোগ অস্বীকার করেছেন। তবে ধরা দিচ্ছেন না। কৃষকদের অভিযোগ, দীপ সিধুর সঙ্গে বিজেপির যোগ রয়েছে। ইতিমধ্যে দিল্লির বিভিন্ন জায়গায় দীপ সিধু, যোগরাজ সহ তিনজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সাধারণতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডে অভিযুক্ত দীপ সিধু ও তাঁর তিন সঙ্গী ছাড়াও আরও চারজনকে ধরতে তৎপর দিল্লি পুলিশ। তাঁরা হলেন জজবীর সিং, বুটা সিং, সুখদেব সিং, ইকবাল সিং। এঁদের ধরে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেবে বলেও ঘোষণা করেছে দিল্লি পুলিশ। এছাড়া এখন পর্যন্ত লালকেল্লা কাণ্ডে ৪৪টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যে ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *