National

এনআরসি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নয়, জানাল কেন্দ্র

0
(0)

খবর লাইভ : জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। মঙ্গলবার সংসদে বিবৃতি দিয়ে এই কথাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। কেন্দ্রের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘আদমসুমারিতে সংগৃহীত সমস্ত স্তরের তথ্যে গোপনীয়তা অবলম্বন করা হবে। ২০২১ সালের আদমসুমারি সফলভাবে সম্পন্ন করতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারমূলক পদক্ষেপ করা হবে। তবে এনআরসি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছিলেন, অবিলম্বে এনআরসি লাগু হবে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে সংসদের উভয় কক্ষে আইন পাশ হয়ে যায়। এরপরই দেশজুড়ে সিএএ, এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু হয়। এরপর করোনা আবহে অবশ্য আন্দোলনের ঝাঁঝ কমে আসে। তবে মূল বিষয়টির কোনও সমাধান হয়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *