District

‘জল ধরো জল ভরো’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ

0
(0)

খবর লাইভ : পঞ্চায়েতের অনুমতি ছাড়াই ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের কাজ বেআইনিভাবে করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। লক্ষ্মী নামে এক ব্যক্তি ‘জল ধরো জল ভরো’ প্রকল্পে নাম নথিভুক্ত করে একটি জমি কেটে ভেড়ি করছে। হুগলির আঁইয়া গ্রাম পঞ্চায়েতের কল্যাণবাটীর ঘটনা। জানা গিয়েছে, কল্যাণবাটীর একটি শ্মশানের পাশে বেআইনিভাবে মাটি কাটছে লক্ষ্মী নামে এক মাটি মাফিয়া। যা নিয়ে এলাকার লোকজন আপত্তিও জানিয়েছিল। তা সত্ত্বেও ওই বেআইনিকাজ করে চলেছে লক্ষ্মী। আঁইয়া গ্রাম পঞ্চায়েত অবশ্য জানিয়েছে, তাদের অনুমতি ছাড়াই ওই বেআইনি কাজ করছে ওই মাটি মাফিয়া। পঞ্চায়েতের পক্ষ থেকে জেলাশাসকের কাছে ওই বেআইনি কাজ বন্ধের জন্য সুপারিশ করা হবে বলেও জানা গিয়েছে। ওই পঞ্চায়েতের উপ প্রধান খন্দকার হোসামুদ্দিন স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের অনুমতি ছাড়াই এই কাজ করা হচ্ছে। জানা গিয়েছে, ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের আওতায় আবেদন করা হয়েছিল। মূলত এই প্রকল্পে বলা হয়েছে, নিজের জমি ভেড়ি হিসাবে বা পুকুর হিসাবে ব্যবহারযোগ্য করে তুলতে সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সাহায্য দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে ওই জমির মাটিকে কেটে পুকুরের পাড়েতেই রাখা নিয়ম। এক্ষেত্রে অবশ্য ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের সুবিধা নেওয়ার পরও মাটি পাড়ে না রেখে বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। নবান্নের এক কর্তা বলেন, ‘লক্ষ্মীর বিরুদ্ধে আগেও অভিযোগ জমা পড়েছিল। তবে ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের সুবিধা নিয়ে বেআইনিভাবে মাটি বিক্রি করছে, এই তথ্য প্রথম এল। এর আগে হুগলির দ্বারহাট্টা গ্রাম পঞ্চায়েতে একইভাবে ‘জল ধরো জল ভরো’ প্রকল্পে থাকা জমির মাটি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। আমরা কাজটি বন্ধ করে দিয়েছি।’ এক্ষেত্রেও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *