National Special News Special Reports

মার্কিন শুল্ক বৃদ্ধির পাল্টা বার্তা মোদির, কৃষকদের স্বার্থে কোনও আপোষ নয়

0
(0)

খবর লাইভ : ভারতের উপরে আমদানি শুল্ক হঠাৎ দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্তে চুপ থাকেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের স্বার্থে ভারত কোনওভাবেই সমঝোতা করতে প্রস্তুত নয়।

দিল্লিতে স্বামীনাথন সেন্টেনারি ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থই আমাদের কাছে সর্বাগ্রে। দেশের কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের জন্য প্রয়োজন হলে বড় মূল্য দিতেও আমি প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্তের সরাসরি জবাব। সূত্র অনুযায়ী, রাশিয়া থেকে তেল ও অস্ত্রশস্ত্র আমদানির জন্য প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা। পরবর্তীতে সেই হার বাড়িয়ে এক লাফে ৫০ শতাংশে উন্নীত করে।

এই সিদ্ধান্তকে ‘অনায্য’ আখ্যা দিয়ে ভারত সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। নয়াদিল্লির তরফে স্পষ্ট জানানো হয়েছে, দেশের সার্বভৌম স্বার্থে ভারত প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহণ করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। তবে ভারতও যে কোনও চাপের মুখে মাথা নত করবে না, তা প্রধানমন্ত্রী মোদির মন্তব্য থেকেই স্পষ্ট।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *