খবর লাইভ : ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে এক রোমাঞ্চকর ড্র করে সিরিজে টিকে থাকল ভারত। শেষ দিনে ব্যাট হাতে অনন্য নজির গড়লেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। দুজনেই দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতকে পরাজয়ের মুখ থেকে টেনে এনে ম্যাচ বাঁচিয়ে দেন। জাদেজার ১০৭ ও সুন্দরের ১০৩ রানের ইনিংস ভারতীয় দলকে এনে দেয় ৪ উইকেটে ৪২৫ […]
Day: July 27, 2025
বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে টানাপোড়েন, রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন রাজ্যপাল
খবর লাইভ : রাজ্য ও রাজভবনের সংঘাত নতুন মাত্রা নিচ্ছে। এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কর্তৃত্ব নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে সাংবাদিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। রাজ্যপাল স্পষ্ট জানান, কে বিশ্ববিদ্যালয়গুলির শেষ কর্তৃপক্ষ, চ্যান্সেলর হিসেবে রাজ্যপাল নাকি রাজ্য সরকার? এই প্রশ্নে দেশে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ ও দিকনির্দেশ […]
একসঙ্গে পাঁচটি বিশ্বরেকর্ড শুভমন গিলের, গাভাসকর-ব্র্যাডম্যানকে স্পর্শ
খবর লাইভ : ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে রেকর্ডের পর রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে চাপের মুখে লড়াকু শতরান করে গিল পৌঁছেছেন এক অনন্য মাইলফলকে। ২৩৮ বলে ১০৩ রানের ইনিংসে ছিল ১২টি চার। এই ইনিংসের হাত ধরেই তিনি গড়েছেন একাধিক বিশ্বরেকর্ড। বর্তমানে সিরিজে ৭০০ রানের […]
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হরিয়ানায় ঠাঁই নয়, মমতাকে দুষে কড়া বার্তা নায়াব সিং সাইনির
খবর লাইভ : বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। তিনি জানান, হরিয়ানা রাজ্যে কোনও বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য জায়গা নেই। যত দ্রুত সম্ভব, সকলকে চিহ্নিত করে রাজ্য থেকে বিতাড়িত করা হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন সাইনি। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য বাংলাদেশিদের পাশে […]
৩১ জুলাই পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস, রাজ্যজুড়ে ফের হলুদ সতর্কতা জারি
খবর লাইভ : রাজ্যজুড়ে ফের সক্রিয় বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী ৩১ জুলাই পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে চলবে টানা বৃষ্টিপাত। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এর জেরে রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থানকারী ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পশ্চিমে সরছে। […]
রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে স্বাধীনতা দিবসের পর রাস্তায় নামবেন শুভেন্দু অধিকারী
খবর লাইভ : হিন্দুদের ‘স্বদেশভূমি’র দাবি তুলে স্বাধীনতা দিবসের পর রাজ্যজুড়ে আন্দোলনে নামার ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, বাংলার নিরাপত্তা বিপন্ন। রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মুক্ত এক নিরাপদ বাংলা গড়ে তোলার জন্য আমরা আন্দোলনে নামব। এই মন্তব্যের মাধ্যমে রাজ্যজুড়ে অনুপ্রবেশ ইস্যুতে ফের উত্তাপ ছড়াল। যেখানে রাজ্য সরকার […]
খাটিয়ায় মুমূর্ষু রোগীকে নিয়ে যেতে হল হাসপাতালে, মুর্শিদাবাদে রাস্তার বেহাল দশায় তোলপাড়
খবর লাইভ : আবারও মুর্শিদাবাদে খাটিয়ায় রোগী বহনের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কী ভয়াবহ অবস্থায় রয়েছে রাজ্যের বহু গ্রামের রাস্তাঘাট। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ)। এলাহাবাদ গ্রামে রাস্তার এমন বেহাল দশা যে, অ্যাম্বুলেন্স তো দূর, ছোটখাটো যানবাহনও প্রবেশ করতে পারছে না। ফলে বাধ্য […]
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলেও সিদ্ধান্ত বদল বিসিসিআইয়ের
খবর লাইভ : পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল বিসিসিআই। এমনকি বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন, আইসিসিকে অনুরোধ করা হবে যেন ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে না রাখা হয়। তবে সেই অবস্থান থেকে সরে এসে এবার এশিয়া কাপের সূচিতে একসঙ্গে একই গ্রুপে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে। প্রকাশিত এশিয়া কাপের নতুন […]
ফের আসরে ট্রাম্প, থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব
খবর লাইভ : চরম উত্তেজনার মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ফের মধ্যস্থতার প্রস্তাব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ড সফররত ট্রাম্প দাবি করেন, দুই দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তাঁরা সংঘর্ষবিরতির বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। গত তিনদিন ধরে সীমান্তে চলতে থাকা রক্তক্ষয়ী সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন, বাস্তুচ্যুত […]
টয়লেট কাণ্ডের পর এবার ড্রেন দুর্নীতি, মালদায় কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধান
খবর লাইভ : টয়লেট নির্মাণে দুর্নীতির অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার ড্রেনের ঢাকনার অর্থ আত্মসাতের অভিযোগ উঠল মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান তপতী মণ্ডলের বিরুদ্ধে ভুয়ো বিলের মাধ্যমে ড্রেনের ঢাকনা তৈরির টাকায় দুর্নীতির অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, শুধুমাত্র কাগজে-কলমে ঢাকনা বসানোর কাজ দেখিয়ে […]










