খবর লাইভ : এবার বিপাকে তৃণমূল নেতা শান্তনু সেন। নামের পাশে আর ‘ডাক্তার’ লিখতে পারবেন না শান্তনু সেন! পারবেন না প্রেসক্রিপশনও লিখতে! বিদেশি ডিগ্রি নিয়ে বিতর্কে সাসপেন্ড হওয়া তৃণমূল নেতার ডাক্তারি লাইসেন্স এবার দু’বছরের জন্য বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। তার বিরুদ্ধে অভিযোগ, বিদেশি সংস্থার দেওয়া এফআরসিপি ডিগ্রি-র অপব্যবহার করেছেন শান্তনু সেন। কাউন্সিলের বক্তব্য, ‘এফআরসিপি’ […]
Day: July 3, 2025
ধর্ষণ এখন এক নতুন সমাজচিত্র, এক ‘ট্রেন্ড’ এক ‘সাধারণ’ ভুল?
চন্দন বন্দ্যোপাধ্যায় : লুচির বদলে পাঁপড়, সাবানের বদলে ছাইমাটি। কী নিশ্চয়ই ভাবছেন, হঠাৎ এমন কেন বলছি ? আরে, একটু তো সবুর করুন । বিষয়টা বরং খুলেই বলি।আজকাল সামাজিক বিচ্যুতি এমনই পর্যায়ে পৌঁছেছে যে, ধর্ষণের মতো ভয়াবহ অপরাধকেও অনেকেই ‘সাধারণ ভুল’, ‘ছোট ঘটনা’ হিসেবে দেখছেন। যেন ভাতের প্লেটে এক চামচ ডাল বেশি পড়ে যাওয়া! সবচেয়ে আশ্চর্যের […]
নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের হাতে আক্রান্ত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী
খবর লাইভ : নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী! বৃহস্পতিবার এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকা। মন্ত্রীকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, কালো পতাকা দেখানো, ‘গো ব্যাক’ স্লোগান তোলারও অভিযোগ ওঠে। মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। এদিন একুশে জুলাইয়ে প্রস্তুতি সভার […]
নয়া সভাপতি শমীকের সঙ্গে একসঙ্গে কাজ করার বার্তা শুভেন্দু -সুকান্তর, দিলীপ নিয়ে তাল কাটল
খবর লাইভ : মনোনয়ন জমা পড়েছিল একটিই। প্রত্যাশিত ভাবেই বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে শমীক ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হিসাবে ঘোষণা করে দিল বিজেপি। তাঁর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল সায়েন্স সিটিতে। সেখানে রাজ্য বিজেপির শীর্ষ স্তরের নেতারা প্রায় সকলেই ছিলেন। শমীকের প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক সুরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ […]
সীমান্তপারের সন্ত্রাস রুখতে ভারতের হাতে এবার আসবে অ্যাপাচে হেলিকপ্টার
খবর লাইভ : অপারেশন সিঁদুরের পর ভারতের হাতে আসছে বিরাট এক অস্ত্র। সীমান্তপারের সন্ত্রাস রুখতে ভারতের হাতে এবার আসবে অ্যাপাচে হেলিকপ্টার। এটি আসেত দেরি হয়েছে প্রায় ১৫ মাস। তবে প্রথম দফায় যে কটি হেলিকপ্টার আসার কথা ছিল সেগুলি সবই প্রায় চলে আসবে ভারতের হাতে। এই হেলিকপ্টার আসার পর ভারতীয় সেনাবাহিনী যে বাড়তি বল পাবে সেকথা […]
রাজ্যকে তুলোধোনা হাইকোর্টের, সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নোটিশ জারির নির্দেশ
খবর লাইভ : কসবা গণধর্ষণ কাণ্ডের জেরে রাজ্য সরকারকে তুলোধোনা করল হাইকোর্ট। এবার রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম যাতে বন্ধ রাখা হয়, এই মর্মে নোটিশ জারি করতে উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলাকারীর তরফে এই আবেদন করা হয়েছিল। তিনি কারণ হিসেবে জানিয়েছিলেন, উচ্চশিক্ষা দফতর আগে একটি মামলায় হলফনামা দিয়ে জানিয়েছিল, রাজ্যের […]
বিয়ের দেড় মাসের মাথায় স্বামীর হত্যায় জড়িত নববধূ, প্রেমিক কাকা পলাতক
খবর লাইভ : বিয়ের মাত্র ৪৫ দিনের মধ্যে স্বামীকে নির্মমভাবে খুন করালেন স্ত্রী। আর এই চাঞ্চল্যকর ঘটনায় উঠে এসেছে আরও এক ভয়াবহ তথ্য। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নববধূর প্রেমিক, যিনি সম্পর্কে তার কাকা। প্রেমের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ানোয়, সেই স্বামীকেই সরিয়ে দিতে নিযুক্ত করা হয় ভাড়াটে খুনিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম প্রিয়াংশু কুমার […]
বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, আগামী বিধানসভা নির্বাচনে তাকেই ভরসা কেন্দ্রীয় নেতৃত্বের
খবর লাইভ : রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে তার উপরেই ভরসা রেখেছেন কেন্দ্রীয় নেতৃত্ব৷ তিনি বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তার নিপাট বাঙালি ভদ্রলোক ইমেজ, যে কোনও রাজনৈতিক বিষয়ে পরিমিত এবং উপযুক্ত বক্তব্য রাখার ক্ষমতা, সর্বোপরি দলের প্রতি আনুগত্য৷ একের বেশি কারণে শমীক ভট্টাচার্যকেই পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে নির্বাচন করেছেন নেতৃত্ব৷ তিনি হাওড়া জেলা থেকে […]
কসবায় গণধর্ষণ কাণ্ডের তদন্তভার গেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে
খবর লাইভ : কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে নতুন মোড় এসেছে। কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের (Detective Department) হাতে মামলা হস্তান্তর করেছে। বুধবার দুপুরে কসবা থানার পক্ষ থেকে মামলার কেস ডায়েরি আনুষ্ঠানিকভাবে লালবাজারে হস্তান্তর করা হয়। ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল ধর্ষণের অভিযোগের পাশাপাশি অপহরণ ও অস্ত্র নিয়ে আঘাত করার মতো আরও কয়েকটি ধারাও […]
নিষেধাজ্ঞা তোলার ২৪ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট
খবর লাইভ : মাত্র একদিন আগেই ভারতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা শিথিল করে আবার চালু করা হয়েছিল পাকিস্তানি তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট। কিন্তু ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ফের বন্ধ করে দেওয়া হয়েছে সেইসব অ্যাকাউন্ট। ভারতের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ‘অপারেশন সিঁদুরে’-র পর পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম, তারকা ও রাজনৈতিক নেতার ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) […]










