খবর লাইভ : দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। এবার এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করলেন পূর্ব মেদিনীপুরের কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ভুয়ো ভিডিও ছড়িয়ে দিল্লি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। দিল্লির […]
Day: July 29, 2025
২২ এপ্রিলের বদলা ২২ মিনিটে, সন্ত্রাসবাদীরা না ঘুমিয়ে ভয়ে ভয়ে থাকে: কংগ্রেসকে আক্রমণ মোদির
খবর লাইভ : সংসদে ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে আলোচনা চলাকালীন মঙ্গলবার কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেন, যখন সারা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে, তখনও কংগ্রেস রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের বিরোধিতা করেছে। প্রধানমন্ত্রী বলেন, ২২ এপ্রিলের বদলা ২২ মিনিটে নিয়েছে ভারত। অপারেশন সিঁদুর প্রসঙ্গে তিনি বলেন, আগেও দেশে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, কিন্তু সেই […]
পহেলগাঁও হামলায় পাকিস্তানি যোগের প্রমাণ দিয়ে চিদম্বরমকে কড়া আক্রমণ অমিত শাহর
খবর লাইভ : সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তিনি দাবি করেন, হামলার পিছনে স্থানীয় জঙ্গিদের ভূমিকা থাকতে পারে এবং পাকিস্তানি যোগের কোনও প্রমাণ নেই। এই মন্তব্য ঘিরেই মঙ্গলবার লোকসভায় কড়া প্রতিক্রিয়া দেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত […]
দাচিগামে নিহত তিন জঙ্গি নিশ্চিতভাবে পহেলগাঁও হামলায় জড়িত, সংসদে জানালেন অমিত শাহ
খবর লাইভ : জম্মু-কাশ্মীরের দাচিগাম এলাকায় ‘অপারেশন মহাদেব’-এ নিহত তিন জঙ্গি ২২ এপ্রিলের পহেলগাঁও হামলায় জড়িত ছিল বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার লোকসভায় এই তথ্য জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে তাদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন তিনি। অমিত শাহ সংসদে বলেন, পহেলগাঁওয়ে ঘটনাস্থল থেকে যে বুলেটের খোল ও […]
দিল্লিতে বাঙালি মা ও শিশুর উপর হেনস্থার অভিযোগ নিয়ে মমতাকে তুলোধোনা পূর্ব দিল্লি পুলিশের
খবর লাইভ : রাজধানী দিল্লিতে বাঙালি মা ও শিশুর উপর হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা দাবিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিল পূর্ব দিল্লি পুলিশ। এক সাংবাদিক বৈঠকে এই দাবি খারিজ করেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া। সম্প্রতি বীরভূমে ভাষা আন্দোলনের দিন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট […]
পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা, বিএলও প্রশিক্ষণে গুরুত্ব নির্বাচন কমিশনের
খবর লাইভ : বিধানসভা ভোটের আর মাত্র এক বছরও বাকি নেই। রাজনৈতিক দলগুলোর ভোট-প্রচারের তোড়জোড়ের মাঝেই সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ডিভিশনে ‘বুথ লেভেল অফিসার’দের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ বা এসআইআর প্রক্রিয়ার উপর। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিএলও-দের কাজ […]
রাজ্যজুড়ে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে দুর্যোগ চলবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
খবর লাইভ : উত্তর বাংলাদেশে অবস্থানরত ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার জেরে রাজ্যজুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই অক্ষরেখাটি অসম ও উত্তর বাংলাদেশের ওপর দিয়ে প্রসারিত হয়ে পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলেই আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ ও উত্তর, দুই বঙ্গেই প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া […]
আন্দামান সাগরে শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠল এলাকা
খবর লাইভ : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সোমবার রাতে প্রবল ভূকম্পনে কেঁপে উঠল এলাকা। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জিএফজেড-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি আন্দামান সাগরের গভীরে উৎপন্ন হয়, যার উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় […]








