games Special News Special Reports

একসঙ্গে পাঁচটি বিশ্বরেকর্ড শুভমন গিলের, গাভাসকর-ব্র্যাডম্যানকে স্পর্শ

0
(0)

খবর লাইভ : ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে রেকর্ডের পর রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে চাপের মুখে লড়াকু শতরান করে গিল পৌঁছেছেন এক অনন্য মাইলফলকে। ২৩৮ বলে ১০৩ রানের ইনিংসে ছিল ১২টি চার। এই ইনিংসের হাত ধরেই তিনি গড়েছেন একাধিক বিশ্বরেকর্ড।

বর্তমানে সিরিজে ৭০০ রানের গণ্ডি পেরিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমন গিল। ৬৯৭ রানে থাকা গিলের এই সেঞ্চুরির পর তাঁর মোট রান বেড়ে দাঁড়ায় ৮০০-র কাছাকাছি, যা ইতিমধ্যেই তাঁকে করে তুলেছে ভারতের ইতিহাসে অন্যতম সফল টেস্ট ব্যাটসম্যান।

বিশ্বরেকর্ডে শুভমন গিলের নাম

শুভমন গিল হলেন ভারতের তৃতীয় ব্যাটসম্যান, যিনি একটি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ৭০০-র বেশি রান করেছেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন সুনীল গাভাসকর ও যশস্বী জয়সওয়াল।

গিল ভেঙেছেন যশস্বী জয়সওয়ালের করা ৭১২ রানের রেকর্ড, যা তিনি ইংল্যান্ডের বিরুদ্ধেই করেছিলেন ২০২৪ সালে।

৩৫ বছর পর, ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের হয়ে টেস্ট সেঞ্চুরি করলেন কোনও ব্যাটসম্যান। শেষবার এখানে শতরান করেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, ১৯৯০ সালে।

শুভমন হলেন দ্বিতীয় ভারতীয় অধিনায়ক, যিনি একটি টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরি করলেন। এই তালিকায় তাঁর আগে আছেন শুধুমাত্র সুনীল গাভাসকর। আর গোটা টেস্ট ইতিহাসে এই কীর্তি গড়েছেন শুধু ডন ব্র্যাডম্যান, গাভাসকর ও গিল।

তিনিই হলেন প্রথম এশীয় ক্রিকেটার, যিনি ইংল্যান্ডে অনুষ্ঠিত টেস্ট সিরিজে ৭০০ রানের গণ্ডি পেরিয়েছেন।

শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ দেশগুলিতে অনুষ্ঠিত কোনও টেস্ট সিরিজে ৭০০ রান করার নজির প্রথম স্থাপন করলেন গিল।

কেএল রাহুলও দুরন্ত ফর্মে

অন্যদিকে ওপেনার কেএল রাহুলও রয়েছেন দুরন্ত ফর্মে। এখনও পর্যন্ত তিনি করেছেন ৫০৮ রান, যা সিরিজে তাঁকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গায় রেখেছে।

ভারতের ব্যাটিং লাইনআপ যখন ধারাবাহিকতার সন্ধানে, তখন গিল ও রাহুলের এই ব্যাটিং দাপট ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়ার সাফল্যের সম্ভাবনা আরও উজ্জ্বল করছে। অনবদ্য নজিরে গাভাসকর-ব্র্যাডম্যানকে স্পর্শ করার পাশাপাশি  সেঞ্চুরি করে ভারতকে লড়াইয়ে রাখছেন গিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *