খবর লাইভ : রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ফের নতুন দলের আত্মপ্রকাশের সম্ভাবনা। বলা যেতে পারে তৃণমূলে ভাঙন। মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীর ঘোষণা করলেন, স্বাধীনতা দিবসের পরই নতুন রাজনৈতিক দলের পথচলা শুরু করবেন তিনি। মূলত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলিকে ভিত্তি করেই গঠিত হবে এই নতুন দল। নেত্রী নয়, ক্ষোভ জেলা নেতৃত্বের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের […]
Day: July 23, 2025
নিশানায় ফের বাংলা! শমীকের অনুরোধে আগস্টেই রাজ্যে আসছেন অমিত শাহ
খবর লাইভ : রাজ্যসভায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ইস্তফা গৃহীত হওয়ার ঘোষণার পরই বিরোধীদের তীব্র হট্টগোলে উত্তাল সংসদ। একদিকে যখন তৃণমূল নেতানেত্রীরা সামাজিক মাধ্যমে ধনকড়ের আরোগ্য কামনা করছেন, ঠিক সেই সময়েই উঠে এল এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অনুরোধে আগামী আগস্টেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, সদ্য দায়িত্বপ্রাপ্ত […]
জয়নগর থেকে গ্রেফতার ‘স্টোনম্যান’, ঘুমন্ত যুবকের উপর পাথর নিয়ে চড়াও
খবর লাইভ : দক্ষিণ কলকাতার শরৎ বসু রোডে স্টোনম্যানের কায়দায় ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ঘটনায় অপরাধ কবুল করেছে জয়নগর থেকে ধৃত রাজু নস্কর। এর আগেও স্টোনম্যানের ধাঁচে পার্ক সার্কাসেও এক ফুটপাতবাসীকে খুন করা হয়। স্টোনম্যানের টার্গেট কি শুধু ফুটপাতবাসীরাই? তদন্তে নেমেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। স্টোনম্যানের […]
রাষ্ট্রপুঞ্জে ফের পাকিস্তানের বিরুদ্ধে সরব ভারত, সন্ত্রাসে মদত ও ঋণনির্ভরতা নিয়ে তোপ দিল্লির
খবর লাইভ : রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের উচ্চ-পর্যায়ের এক আলোচনাসভায় ফের পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হলো ভারত। রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি পার্বথানেনি হরিশ পাকিস্তানকে একদিকে ‘সন্ত্রাস ও ধর্মান্ধতায় নিমজ্জিত’, অন্যদিকে ‘ধারাবাহিক ঋণগ্রহীতা’ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন। ‘বহুপাক্ষিকতা এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে হরিশ বলেন, ভারত ও পাকিস্তান এই […]
রাজনৈতিক ময়দানে চর্চার মধ্যেই জগদীপ ধনকড়ের উত্তরসূরি নিয়ে জল্পনা তুঙ্গে
খবর লাইভ : পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন জগদীপ ধনকড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। ফলে বর্তমানে শূন্য উপরাষ্ট্রপতির পদ। ভারতীয় সংবিধানের ৬৮(২) অনুচ্ছেদ অনুসারে, পদত্যাগের ক্ষেত্রে উপরাষ্ট্রপতি নির্বাচন কত দিনের মধ্যে অনুষ্ঠিত হবে তার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। তবে নিয়ম অনুসারে, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ নির্বাচন পরিচালনা […]
এবার অ্যাডিলেডে বর্ণবিদ্বেষী হামলায় গুরুতর জখম ভারতীয় ছাত্র, গ্রেফতার এক
খবর লাইভ : অস্ট্রেলিয়ার সাউথ অ্যাস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডে এক ভারতীয় ছাত্রকে নির্মমভাবে মারধর করা হয়েছে, যা ‘বর্ণবিদ্বেষী’ হামলা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শনিবার রাত প্রায় ৯টা২২‑এ কিনটোর অ্যাভিনিউতে সামাজিক আলোচনার সময় একটি গাড়ি থেকে পাঁচজন নেমে আসে এবং “F‑‑k off, Indian” বলার পর ছাত্রকে নির্মমভাবে মারধর করে। তাঁকে ঘুষি […]
পাঁচ বছর পর ফের চিনা পর্যটকদের জন্য ভিসা চালু করল ভারত, দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি
খবর লাইভ : দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর অবশেষে চিনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করতে চলেছে ভারত। আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) থেকে এই ভিসা কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা করেছে ভারতের বেজিংস্থ দূতাবাস। কূটনৈতিক মহল মনে করছে, এই সিদ্ধান্ত ভারত-চিন সম্পর্কের বরফ গলানোর পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের বেজিং দূতাবাস থেকে জানানো হয়েছে, চিনা […]
আয়ারল্যান্ডের ডাবলিনে ভারতীয় নাগরিককে বেধড়ক মারধর, ‘বর্ণবিদ্বেষী আক্রমণ’: মন্তব্য অভিবাসনমন্ত্রীর
খবর লাইভ : আয়ারল্যান্ডে ডাবলিনের উপনগরী ট্যালাঘটে ৪০ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গত ১৯ জুলাই সন্ধ্যায় বেধড়ক মারধর করে জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়েছিল। তাকে গুরুতর আহত অবস্থায় ট্যালাঘট ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং আইরিশ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে । স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, আহত ভারতীয় নাগরিকের শরীরে রক্তাক্ত চিহ্ন ও গুরুতর আঘাত আছে, […]
বধূ নির্যাতন আইনের অপব্যবহার ঠেকাতে এলাহাবাদ হাইকোর্টের নীতি বহাল রাখল সুপ্রিম কোর্ট
খবর লাইভ : বধূ নির্যাতন প্রতিরোধে প্রণীত আইন যেন ‘আক্রোশ মেটানোর অস্ত্র’ না হয়ে ওঠে, এই বার্তাই স্পষ্ট করে দিল দেশের সর্বোচ্চ আদালত। এলাহাবাদ হাইকোর্টের ২০২২ সালের নির্দেশিকায় আস্থা রেখে তা বহাল রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বিচারপতি বিআর গভাই ও বিচারপতি এজি মাসিহর নেতৃত্বে গঠিত বেঞ্চ এক মামলার শুনানিতে জানায়, হাইকোর্ট […]
জাপানের সঙ্গে ‘বৃহত্তম’ বাণিজ্যচুক্তি ট্রাম্পের, আমেরিকার আগের শুল্কনীতি বহাল
খবর লাইভ : জাপানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তিকে তিনি আমেরিকার ইতিহাসে অন্যতম ‘বৃহত্তম’ বাণিজ্যিক চুক্তি বলে দাবি করেছেন। ট্রাম্প জানান, এই চুক্তির আওতায় আমেরিকা ৯০ শতাংশ পর্যন্ত মুনাফা পাবে এবং এতে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে। তিনি আরও দাবি করেন, জাপান ৫৫ হাজার কোটি ডলারেরও […]










