National Special News Special Reports State

বাংলা সহ পাঁচ রাজ্যে রেড অ্যালার্ট, আগামী ৪৮ ঘণ্টা প্রবল বৃষ্টিতে কাঁপবে ১৪ রাজ্য 0 (0)

খবর লাইভ : সুস্পষ্ট নিম্নচাপ বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এর অভিমুখ। আগামী দু’দিনে এই সিস্টেম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে এটি উত্তর ওড়িশা হয়ে ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের দিকে চলে যাবে। জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কায় তৎপরতায় প্রশাসন, মাইকিং, ত্রাণ সামগ্রী, আশ্রয়, […]

National Special News Special Reports

ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে নিরবচ্ছিন্ন মেয়াদে  ভারতের দ্বিতীয় দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 0 (0)

খবর লাইভ : ভেঙে দিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ড। আরও একটি রাজনৈতিক মাইলফলক অতিক্রম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিরবচ্ছিন্ন মেয়াদে এখন ভারতের দ্বিতীয় দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী তিনি। আজ ২৫ জুলাই, অফিসে তিনি ৪ হাজার ৭৮ দিন পূরণ করে ফেললেন। পিছনে ফেললেন ইন্দিরা গান্ধীর ৪ হাজার ৭৭ দিনের রেকর্ড। ১৯৬৬ সালের জানুয়ারি মাস থেকে ১৯৭৭-এর […]

Special News Special Reports State

দিলীপ ঘোষের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, ফের চাপে বিজেপি নেতা 0 (0)

খবর লাইভ : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ছবি ও ভিডিও ঘিরে নতুন করে বিতর্কে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল। দাবি করা হচ্ছে, সেই ছবিগুলো নাকি তাঁর ব্যক্তিগত জীবনের অন্তরঙ্গ মুহূর্তের। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ। দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহলের দাবি, এসব ছবি ও ভিডিও সম্পূর্ণ মিথ্যা, […]

Special News Special Reports State

আপনার লেকচার শুনব না, কল্যাণকে তুলোধোনা ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতির 0 (0)

খবর লাইভ : ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙা থানার ওসি-সহ চার জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সেই পুলিশ কর্মীদের জামিন মামলায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ওই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ঘোষ। শুক্রবার জামিন মামলার শুনানি শুরু হলে সিনিয়র আইনজীবী তখনও আদালতে […]

games National Special News Special Reports

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি-ধোনির যুগলবন্দি ঘিরে এখন থেকেই পারদ চড়ছে 0 (0)

খবর লাইভ : বিশ্বজয়ী ফুটবল সম্রাট লিওনেল মেসির পদার্পণের কথা জানার পর উৎসবের আবহ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ১৪ ডিসেম্বর মেসির মুম্বই সফর ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে মহারাষ্ট্র প্রশাসন থেকে বলিউড ও ক্রীড়াঙ্গন সব মহলেই। যেখানে মুখোমুখি হবেন দুই বিশ্বজয়ী অধিনায়ক মেসি ও মহেন্দ্র সিং ধোনি। সব ঠিকঠাক থাকলে আগামী ১২ ডিসেম্বর ভারতের মাটিতে পা রাখবেন […]

Special News Special Reports State

মহারাষ্ট্রে খুন হওয়া শ্রমিকের দেহ ফিরল বাদুড়িয়ার বাড়িতে 0 (0)

খবর লাইভ : উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার রুদ্রপুরে শোকের ছায়া। মহারাষ্ট্রে নির্মমভাবে খুন হলেন এক পরিযায়ী শ্রমিক, আবুবক্কর মণ্ডল (তেত্রিশ)। বস্তাবন্দি অবস্থায় তাঁর ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে একটি ডোবা থেকে। রাতে কফিনবন্দি দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর ধরে মহারাষ্ট্রের ভাসি থানার ওয়াসিগাঁও এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন আবুবক্কর। […]

Special News Special Reports State

গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, উত্তরবঙ্গে দাবদাহ 0 (0)

খবর লাইভ : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়। যার ফলে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে, স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও দক্ষিণবঙ্গজুড়ে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় ভারী […]

National Special News Special Reports

সংবিধানের প্রস্তাবনা থেকে ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দ বাদ দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রের  0 (0)

খবর লাইভ : সংবিধানের প্রস্তাবনা থেকে ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দ দুটি বাদ দেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। রাজ্যসভায় এই বিষয়ে প্রশ্নের জবাবে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারিভাবে এমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি এবং ভবিষ্যতের জন্যও তেমন পরিকল্পনা নেই। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে প্রস্তাবনার এই শব্দদুটি বাদ দেওয়ার […]

International Special News Special Reports

প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে ফ্রান্স, চটেছে আমেরিকা ও ইজরায়েল 0 (0)

খবর লাইভ : প্যালেস্টাইনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। এক সমাজমাধ্যম পোস্টে তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানাবে ফ্রান্স। এই ঘোষণার পরই চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক কূটনীতিতে। ক্ষোভপ্রকাশ করেছে ইজরায়েল ও আমেরিকা। তীব্র প্রতিক্রিয়া এসেছে ওয়াশিংটনের পক্ষ থেকেও। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়ো ফরাসি […]

games Special News Special Reports

ঋষভ পন্থের লড়াইয়েও ইংল্যান্ডের জবাব জোরালো, চাপের মুখে ভারত 0 (0)

খবর লাইভ : ম্যাঞ্চেস্টারে চলতি টেস্টে ভারতের ব্যাটিং নায়ক ঋষভ পন্থ। চোটগ্রস্ত অবস্থাতেও তিনি যে সাহসিক ইনিংস খেললেন, তা নিঃসন্দেহে স্মরণীয়। যন্ত্রণা সত্ত্বেও ক্রিজে পড়ে থেকে দলের স্কোর টেনেছেন ৩৫৮-তে। তবে সেই লড়াইয়ের পরেও চাপের বাইরে নয় ভারত। কারণ দ্বিতীয় দিন ইংল্যান্ড দেখিয়ে দিল, তাদের ব্যাটিং লাইন আপ কতটা আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের […]