International Special News Special Reports

ফের আসরে ট্রাম্প, থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব 

0
(0)

খবর লাইভ : চরম উত্তেজনার মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ফের মধ্যস্থতার প্রস্তাব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ড সফররত ট্রাম্প দাবি করেন, দুই দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তাঁরা সংঘর্ষবিরতির বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন।

গত তিনদিন ধরে সীমান্তে চলতে থাকা রক্তক্ষয়ী সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ। পরিস্থিতির ক্রমাবনতিতে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ স্পেশালে পোস্ট করে ট্রাম্প জানান, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়াচায়াইয়ের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। ট্রাম্প দুই নেতাকে সতর্ক করে বলেন, সংঘাত অব্যাহত থাকলে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তিতে তার প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়া এখনই শান্তিপূর্ণ সমাধান চায়। তারা বুঝেছে, যুদ্ধ কারও পক্ষে লাভজনক নয়। আমি আশা করি দ্রুত এই উত্তেজনা প্রশমিত হবে। পাশাপাশি, এই সংঘাত তাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার কথা মনে করিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, সংঘর্ষ শুরুর পর থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়া সীমান্ত বরাবর ল্যান্ডমাইন পুঁতে রেখেছে এবং আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। থাইল্যান্ড রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে। অন্যদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে কম্বোডিয়া আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা জানিয়েছে।

এখন দেখার, ট্রাম্পের মধ্যস্থতা কতটা কার্যকর হয় এবং আসন্ন বৈঠকে প্রকৃত শান্তির পথ খোঁজে কি না এই দুই দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশী রাষ্ট্র।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *