খবর লাইভ : হাইকোর্টের নির্দেশে ২০২২ সালেই চাকরি গিয়েছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। অঙ্কিতাকে আদালতের নির্দেশে ফেরাতে হয়েছিল চাকরি জীবনের অর্জিত বেতনের পুরো টাকাটাই। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্রকাশিত ‘দাগি’ অযোগ্যদের তালিকায় নাম উঠল পরেশকন্যা অঙ্কিতার নাম। শুধু অঙ্কিতাই নয়, এই তালিকায় নাম উঠেছে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের […]
Month: August 2025
‘দাগি’ শিক্ষকদের তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়কের বৌমা
খবর লাইভ : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রকাশিত ‘টেন্টেড’ বা ‘দাগি’-দের তালিকায় নাম পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। শনিবার দাগিদের যে তালিকা প্রকাশ করেছিল এসএসসি, তার ১২৬৯ নম্বরে রয়েছে শম্পার নাম। এর পরেই নির্মল ঘোষের বিরুদ্ধে সরব বিরোধীরা। যদিও তৃণমূল বিধায়ক বলেন, ‘আইন আইনের পথে চলবে। আমার কাছে […]
৪৫০ কোটির স্পনসরের খোঁজে বিসিসিআই
খবর লাইভ : এশিয়া কাপের আগেই ড্রিম ইলেভেন-এর সঙ্গে চুক্তি ছিন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অনলাইন গেমিং প্রোমোশন অ্যান্ড রেগুলেশন বিল, ২০২৫ পাস হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে ইতিমধ্যেই নতুন স্পনসর জোগাড়ের কাজ শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। আর এ বার আরও বেশি টাকা আয়ের লক্ষ্যে রয়েছেন তাঁরা। একাধিক রিপোর্টে প্রকাশ, […]
পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এগোবে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক, জিনপিংকে বার্তা মোদির
খবর লাইভ : ট্রাম্পের ট্যারিফ নিয়ে ‘দাদাগিরি’-র মধ্যেই ভারত-চিন সম্পর্ক নতুন মোড় নিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই দিল্লি এবং বেজিং একে অন্যের প্রতি সুর নরম করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবিবার চিনের তিয়ানজিনে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় সাত বছর পরে চিনে পা রাখলেন মোদি। সেখান থেকে তিনি দ্বিপাক্ষিক […]
এসএসসি দাগি অযোগ্যদের তালিকায় সংখ্যা বেড়ে ১৮০৬
খবর লাইভ : সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) শনিবার (৩০ আগস্ট ২০২৫) ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের তালিকা প্রকাশ করে—যাঁদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া নিষিদ্ধ। প্রথমে তালিকায় ১৮০৪ জনের নাম ছিল, পরে রাতের দিকে আরও দুই জন—রোশেনারা বেগম ও সঞ্চিতা দাস—নিশ্চিতভাবে যুক্ত হওয়ায় মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮০৬-এ । এসএসসি সূত্রের বরাত দিয়ে […]
মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার ইন্দোরগামী বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা
খবর লাইভ : মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার ইন্দোরগামী বিমানে আগুন। দিল্লি থেকে ওড়ার কিছুক্ষণ পরই আগুন দেখা যায় বিমানের একটি ইঞ্জিনে। তার পর বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। তাঁরা সুরক্ষিত আছেন বলে জানিয়েছেন বিমান সংস্থার মুখপাত্র। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে দিল্লি থেকে […]
ভারতীয় ক্রিকেটে কি ফিরে আসছেন মহেন্দ্র সিং ধোনি? বোর্ডের অন্দরে জল্পনা তুঙ্গে
খবর লাইভ : ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কি আবারও জাতীয় ক্রিকেটের কাঠামোয় ফিরে আসতে চলেছেন? ক্রীড়ামহলের গুঞ্জনে এমন সম্ভাবনার ইঙ্গিত মিলছে। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে, তবুও ধোনিকে ভারতের ক্রিকেট সেট-আপে কোনও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে বলেই মনে করছেন অনেকে। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একাংশ ধোনির অভিজ্ঞতা ও […]
ইজরায়েলি হানায় মৃত্যু হল হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবির
খবর লাইভ : ইজরায়েলি হানায় মৃত্যু হল হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবির। শনিবার এক বিবৃতিতে হুথির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায়। তাতেই আল-রাহাবি নিহত হয়েছেন। তাঁর সঙ্গে মৃত্যু হয়েছে আরও বেশ কয়েক জন মন্ত্রীর। ইজরায়েল শুক্রবারই দাবি করেছিল, তারা হুথি প্রধানমন্ত্রীকে হত্যা করেছে। এরপর গতকাল বিবৃতি প্রকাশ করে […]
ট্রাম্প আরোপিত বহু শুল্কই ‘বেআইনি’, বলল মার্কিন আদালত
খবর লাইভ : নিজের দেশেই ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বিভিন্ন দেশের উপর চাপানো অধিকাংশ শুল্কই ‘বেআইনি’। এমনটাই জানাল আমেরিকার এক আপিল আদালত। যদিও শুল্ক আরোপের সিদ্ধান্তে এখনই স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। মার্কিন সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন ট্রাম্প। সেখান থেকেও যদি তাঁর সিদ্ধান্তকে বেআইনি বলা হয়, তবে শুল্ক প্রত্যাহার করতে […]
গ্রুপ-সি, গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির
খবর লাইভ : আগামী সাত দিনের মধ্যে এসএসসিকে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শনিবার সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে নবম-দশম, ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের। শিক্ষকপদে পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও জেলায় জেলায় শুরু করে দিয়েছে এসএসসি। এবার সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী গ্রুপ সি ও ডি পদে আবেদনের […]










