খবর লাইভ : ‘গোপন চিরকুট’ প্রকাশ্যে! আর তাতেই অস্বস্তিতে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এবার কুমারগঞ্জের বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের কীর্তিকলাপ ফাঁস করার দাবি করা হল। ওই চিরকুট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মন্ত্রী দাবি করছেন, ‘কুমারগঞ্জ বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের দায়িত্বে থাকা নাজমুল হক নামে ওই ব্যক্তি, ১৮ মার্চ প্রাক্তন জেলা […]
Day: July 10, 2025
ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি দ্রুত চূড়ান্ত হবে, জানালেন বাণিজ্য মন্ত্রকের শীর্ষ কর্তা
খবর লাইভ : ভারত এবং আমেরিকার মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে নয়াদিল্লি। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব ও ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় ভারতীয় প্রতিনিধিদলের প্রধান রাজেশ আগরওয়াল। আগরওয়াল জানান, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রথম ধাপের বাণিজ্যচুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ভারতের। তার আগেই একটি অন্তর্বর্তী সমঝোতা গঠনের […]
নাগরিকত্বের প্রমাণপত্র নয় আধার, সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন
খবর লাইভ : আপনি যে এই দেশের নাগরিক তার প্রমাণটা কী? আপনি হয় তো এই প্রশ্নের উত্তরে, সর্বজন গ্রাহ্য আধার কার্ডটা এগিয়ে দিতে পারেন। বলতে পারেন, সমস্ত সরকারি কাজে এটা ব্যবহৃত হয়। তাই এটাই প্রমাণ করে আপনার নাগরিকত্ব। কিন্তু নির্বাচন কমিশন বলছে, নাগরিকত্ব প্রমাণপত্র নয় আধার। এদিন বিচারপতি শুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন […]
বাংলা থেকে সরছে নিম্নচাপ, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে
খবর লাইভ : এই কিছু দিন আগে, মানে জুন মাসের মাঝামাঝি আরকী! এত্ত গরম, যে রাস্তায় বেরোলেই ঘেমেনেয়ে একাকার অবস্থা। সকলের মুখে-মনে একটাই চাওয়া, বৃষ্টিটা কবে আসবে! বৃষ্টি এল… আর শেষ সপ্তাহখানেক ধরে এমনই পরিস্থিতি, যে আর থামার নামগন্ধও নেই! একটানা বৃষ্টি। এবার প্রশ্ন বৃষ্টি থামবে কবে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত ভারী বৃষ্টির হাত […]
মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই বিমানের, মৃত ভারতীয় পাইলট
খবর লাইভ : মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই বিমানের। কানাডায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। তাঁদের মধ্যে একজন ভারতীয়। জানা গিয়েছে, মৃতরা দু’জনেই পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। টেক অফ এবং ল্যান্ডিং কীভাবে করা হয় সেই ট্রেনিংয়ের সময়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ঘটেছে কানাডার মানিটোবা এলাকার হার্ভস এয়ার পাইলট ট্রেনিং স্কুলে। সেখানকার প্রেসিডেন্ট অ্যাডাম পেনার জানান, মৃত […]
পরিযায়ী শ্রমিকদের ওড়িশায় আটকে রাখার অভিযোগ, রাজ্যকে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের
খবর লাইভ : পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগ। কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। আজ শুনানিতে রাজ্যকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ, কোনও একজন অফিসারকে এখনই নিয়োগ করতে হবে, যাঁর পদমর্যাদা সচিবের নীচে নয়। তিনি ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। আগামী […]
বিশেষ সমীক্ষায় আধার, রেশন ও ভোটার কার্ড অন্তর্ভুক্ত করার নির্দেশ সুপ্রিম কোর্টের
খবর লাইভ : বিশেষ সমীক্ষায় আধার, রেশন ও ভোটার কার্ড অন্তর্ভুক্ত করার নির্দেশ। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আধার, ভোটার এবং রেশন কার্ডও বিবেচনা করতে হবে কমিশনকে, নির্দেশ শীর্ষ আদালতের। মামলার পরবর্তী শুনানি ২৮ জুলাই। বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সেগুলি একত্র […]
ফেডেরারকে টপকে শীর্ষে জকোভিচ, ইতিহাস গড়লেন উইম্বলডনের মঞ্চে
খবর লাইভ : টেনিস কোর্টকে বিদায় জানিয়েছেন রজার ফেডেরার, রাফায়েল নাদালের মতো কিংবদন্তিরা। তবে ৩৮ বছর বয়সেও এখনও রাজত্ব চালিয়ে যাচ্ছেন নোভাক জকোভিচ। টেনিসের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার বললেও সেটা হয়তো অত্যুক্তি হবে না। সবুজ ঘাসের কোর্টে এখনও যে তিনি অপ্রতিরোধ্য, সেটা বুঝিয়েছেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালের ম্যাচে। প্রথম সেটে হারলেও পরের তিন সেটে দুরন্ত […]
কসবা কলেজের গণধর্ষণকাণ্ডে তদন্তের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দিল পুলিশ
খবর লাইভ : দক্ষিণ কলকাতার ল কলেজের ধর্ষণকাণ্ডে তদন্তের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দিল পুলিশ। বৃহস্পতিবার তদন্তের কেস ডায়রি খুঁটিয়ে দেখে আদালত। বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ তদন্তের অগ্রগতির রিপোর্ট পরিবারের আইনজীবীকে দিয়েছেন। তবে হাইকোর্ট ওই রিপোর্ট প্রকাশ না করার নির্দেশ দিয়েছে। আগামী ১৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। চার সপ্তাহ […]
স্বাধীনতা সংগ্রামীদেরই দেওয়া হল ‘সন্ত্রাসবাদী’ আখ্যা, বিতর্কের মুখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
খবর লাইভ : দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ দিয়ে লড়াই করে গিয়েছেন। এবার সেই স্বাধীনতা সংগ্রামীদেরই দেওয়া হল ‘সন্ত্রাসবাদী’ আখ্যা। এমনটাই লেখা ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ষষ্ঠ সিমেস্টারের ইতিহাসের প্রশ্নপত্রে। যা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইতিহাসের প্রশ্নপত্রটির ‘ক’ বিভাগের ১২ নম্বর প্রশ্নে লেখা ছিল, ‘মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর, যারা […]










