Special News Special Reports State

কাঁকুড়গাছি বিজেপি কর্মী খুনের মামলায় নাটকীয় মোড়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা সহ তিন জনের জেল হেফাজত  0 (0)

খবর লাইভ : কাঁকুড়গাছি বিজেপি কর্মী খুনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা ও আরও তিন জনের জামিন খারিজ, জেল হেফাজতের নির্দেশ আদালতের। শুক্রবার মামলার শুনানির সময় বিচারক কড়া মন্তব্য করে বলেন, রক্ষকই যদি ভক্ষক হয়ে যান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিচারক আরও প্রশ্ন তোলেন, কেন তদন্তকারী অফিসারকে না জানিয়ে নিহত অভিজিৎ সরকারের মায়ের সঙ্গে দেখা করেছিলেন […]

Special News Special Reports State

তৃণমূল সরকার গেলেই আসল পরিবর্তন আসবে, দুর্গাপুরে মোদির নিশানায় শাসকদলের দুর্নীতি 0 (0)

খবর লাইভ : আজ শুক্রবার আবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে আজ তাঁর জোড়া কর্মসূচি। প্রথমে প্রশাসনিক সভা। তার পরে রাজনৈতিক জনসভা। বেলা আড়াইটে নাগাদ প্রশাসনিক সভার মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ৬ বছর বাদে দুর্গাপুরে মোদি। শুক্রবার দুর্গাপুর গান্ধি মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত তিন […]

International Special News Special Reports

ইরানের প্রেসিডেন্টকে ওড়াতে তৎপর ছিল  ইজরায়েল, ব্যর্থ হয় আমেরিকার ১৭০০ কোটির জেট 0 (0)

খবর লাইভ : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেসেশকিয়ান, সংসদ সভাপতি এবং বিচার বিভাগের প্রধানকে তেহরানে একসঙ্গে হত্যা করার চেষ্টা করেছিল ইজরায়েল। এই হামলায় ইরানের রাষ্ট্রপতির পায়ে সামান্য আঘাত লেগেছে, যদিও অন্যান্য রাষ্ট্রপ্রধানরা পালিয়ে গিয়েছিলেন। জানা গিয়েছে, ইজরায়েলি মিসাইলগুলি মিটিং হলের সমস্ত প্রবেশ পথ এবং বেরোনোর পথ ব্লক করার চেষ্টা করেছিল। হামলায় ছয়টি মিসাইল বা বোমা ব্যবহার […]

National Special News Special Reports

মদ কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে 0 (0)

খবর লাইভ : ছত্তিশগড়ের (Chhattisgarh) প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিয়েছিল ইডি (ED)। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযানের পর শুক্রবার মদ কেলেঙ্কারি  ও আর্থিক তছরুপের মামলায় তাঁর ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেপ্তার করল ইডি। চৈতন্য বাঘেলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের সঙ্গে জড়িত মদ কেলেঙ্কারির মামলাতে এদিন তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দুর্গ জেলার ভিলাই শহরে […]

Special News Special Reports State

শাসক দলের মেগা সমাবেশ নিয়ে একগুচ্ছ শর্ত আরোপ, হাইকোর্টের  0 (0)

খবর লাইভ : তৃণমূলের ২১ জুলাইয়ের সভা নিয়ে বৃহস্পতিবার উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিরক্তির বহিঃপ্রকাশ ঘটল শুক্রবার। শাসক দলের মেগা সমাবেশ নিয়ে একগুচ্ছ শর্ত আরোপ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্ট এবং উত্তর কলকাতার কোনও অফিসের পাঁচ কিলোমিটারের মধ্যে যানজট রাখা চলবে না। এই শর্তে তৃণমূলের ২১ জুলাইয়ের সভা করার অনুমতি দিল উচ্চ […]

Special News Special Reports State

এসএসসির নতুন নিয়োগ বিধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চাকরিপ্রার্থীরা 0 (0)

খবর লাইভ : স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধির বিরুদ্ধে এবার মামলা সুপ্রিম কোর্টে। SSC-র নিয়োগ বিধিকে মান্যতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ। স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করলেন তাঁরা। আগামী সপ্তাহে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। প্রসঙ্গত, এসএসসি-র নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের বিচারপতি […]

Special News Special Reports State

দুর্গাপুরে নরেন্দ্র মোদির সভার আগে টানা বৃষ্টি, প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে অনিশ্চয়তা 0 (0)

খবর লাইভ : পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচির ঠিক আগে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরে আজ মোদির জনসভা। আর কিছুক্ষণের মধ্যে এই সভা শুরু হওয়ার কথা। যদিও দুর্গাপুর জুড়ে বৃষ্টির ঘনঘটা। নাগাড়ে বৃষ্টিতে নাজেহাল মানুষ, তীব্র যানজট রাস্তা জুড়ে। এরই মাঝে অন্ডাল বিমানবন্দর থেকে রোড শো করে জনসভার […]

National Special News Special Reports

দেশের জ্বালানি চাহিদাই অগ্রাধিকার, ন্যাটো প্রধানের নিষেধাজ্ঞার হুমকির কড়া জবাব দিল ভারত 0 (0)

খবর লাইভ : রাশিয়ার সঙ্গে বানিজ্যের বিষয়ে ন্যাটো (NATO) প্রধান মার্ক রুটের ‘১০০% নিষেধাজ্ঞা’-র হুমকির কড়া জবাব দিল ভারত। এই প্রসঙ্গে ভারত জানিয়েছে, তাদের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ হল দেশের জ্বালানি চাহিদা পূরণ করা। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে, ভারতের অভ্যন্তরীণ চাহিদা বর্তমান বাজার পরিস্থিতি এবং ভূ-রাজনৈতিক অবস্থার উপর নির্ভরশীল। […]

Special News Special Reports State

দুর্গাপুরে মোদির সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ, দিল্লি রওনা বিশেষ কাজে 0 (0)

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুর সফরের দিনে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। বিজেপির গুরুত্বপূর্ণ এই সভায় থাকছেন না দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ  সকালেই দিল্লির উদ্দেশে উড়ে গেলেন তিনি। নিজেই জানালেন, দলের ‘বিশেষ কাজে’ যাচ্ছেন রাজধানীতে। এদিন দুপুরে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি এবং রাজনৈতিক সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির […]

International Special News Special Reports

টিআরএফকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা আমেরিকার 0 (0)

খবর লাইভ : পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবার একটি পরিচিত শাখা সংগঠন, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-কে আনুষ্ঠানিকভাবে ‘বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন’  হিসাবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলায় ২৬ জনের মৃত্যুর কয়েক মাস পর এই পদক্ষেপ নেওয়া হল। এক বিবৃতিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, আজ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ‘দ্য রেজিস্ট্যান্স […]