খবর লাইভ : ফের আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা। এবার বিষয়, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষ ও ‘অপারেশন সিঁদুর’ এবং যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর হস্তক্ষেপেই ভারত ও পাকিস্তান সংঘর্ষ থামানোর সিদ্ধান্ত নেয়। তবে সোমবার লোকসভায় দাঁড়িয়ে এই দাবিকে কার্যত খারিজ করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অপারেশন সিঁদুর নিয়ে সংসদে চলা আলোচনায় জয়শঙ্কর […]
Day: July 28, 2025
অপারেশন সিঁদুর প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর মন্তব্য, নিন্দার ঝড় সর্বত্র
খবর লাইভ : সোমবার সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিয়ে এমন স্পর্শকাতর বিষয়ে ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত বিপজ্জনক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের সময়, যেখানে তিনি ‘অপারেশন সিঁদুর’ ঘিরে ভারত-মার্কিন কূটনৈতিক সংলাপ অস্বীকার করেন, তখনই প্রশ্ন […]
সংসদে অপারেশন সিঁদুর বিতর্কে ক্ষুব্ধ অমিত শাহ, কড়া বার্তা বিরোধীদের
খবর লাইভ : সোমবার সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার মাঝেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য চলাকালীন বারবার বিরোধীদের বাধায় ক্ষুব্ধ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সরাসরি বিরোধীদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং কড়া ভাষায় আক্রমণ শানান। জয়শঙ্কর স্পষ্টভাবে এদিন জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির সঙ্গে ভারতের কোনও যোগাযোগ ছিল […]
প্রশ্ন ঘুষকাণ্ডে মহুয়া মৈত্র ও দর্শন হিরানন্দানির বিরুদ্ধে লোকপালকে রিপোর্ট সিবিআইয়ের
খবর লাইভ : প্রশ্নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং ব্যবসায়ী দর্শন হিরানন্দানির বিরুদ্ধে লোকপালের কাছে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই। সোমবার জমা পড়া রিপোর্টে দুজনের বিরুদ্ধেই বিস্তারিত অভিযোগ ও তথ্যপ্রমাণ পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, লোকপালের নির্দেশে দুর্নীতি দমন আইনে মামলা করা হয়। ২০২৪ সালের শুরুতে লোকপাল সিবিআইকে নির্দেশ দেয় […]
ফিডে মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন দিব্যা দেশমুখ
খবর লাইভ : ২৪ দিন ধরে চলা ৬৪ ঘুঁটির যুদ্ধ শেষে অবশেষে ভারতের তরুণ প্রতিভা দিব্যা দেশমুখ গড়লেন ইতিহাস। ফিডে মহিলা বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে তিনি পরাজিত করলেন দেশেরই কিংবদন্তি দাবাড়ু কোনেরু হাম্পিকে এবং ভারতের চতুর্থ মহিলা হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করলেন। দুই প্রজন্মের লড়াইয়ে জয় তারুণ্যের ১৯ বছর বয়সী দিব্যা, যিনি বর্তমানে আন্তর্জাতিক মাস্টার, ফাইনালে […]
খসড়া ভোটার তালিকা প্রকাশে স্থগিতাদেশ নয় সুপ্রিম কোর্টের
খবর লাইভ : বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে পয়লা আগস্ট প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ জারি করল না। সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত জানায়। তবে এদিন আদালত নির্বাচন কমিশনকে আধার এবং ভোটার কার্ডকে ফের পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য বলে বিবেচনার অনুরোধ জানায়, যা মামলার […]
ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম, নির্বাচন কমিশনকে চিঠি শুভেন্দুর
খবর লাইভ : রাজ্যের ভোটার তালিকায় বেআইনি অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগ জানিয়ে তিনি সরাসরি চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। শুভেন্দুর অভিযোগ, বিগত এক সপ্তাহে বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে অস্বাভাবিক হারে ভোটার ফর্ম জমা পড়েছে, যার সংখ্যা ৭০ হাজারেরও বেশি। যেখানে সাধারণত এই সময়কালে […]
পহেলগাঁও কাণ্ডে যুক্ত সন্দেহে অপারেশন মহাদেব, শ্রীনগরে নিকেশ তিন জঙ্গি
খবর লাইভ : ‘অপারেশন মহাদেব’ নামের একটি নিরাপত্তা অভিযান চলছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের হারওয়ান অঞ্চলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকালে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে এবং তীব্র বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়েছে জানা গিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিনার কর্পসের ভারতীয় সেনা ও জম্মু‑কাশ্মীর পুলিশ যৌথভাবে ‘অপারেশন মহাদেব’ নামে একটি বিশেষ অভিযান শুরু করে হারওয়ান এলাকার […]
পহেলগাঁও হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে চিদম্বরমের প্রশ্নে বিতর্ক তুঙ্গে
খবর লাইভ : পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তদন্ত এখনও চলছে। তার মধ্যেই মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর বক্তব্য, হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ ভূমিকার কোনও সুনির্দিষ্ট প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিদম্বরম বলেন, এই হামলায় পাকিস্তানের জঙ্গিরা জড়িত এমন কোনও নির্ভরযোগ্য প্রমাণ এনআইএ কি পেয়েছে? […]
ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা, রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি
খবর লাইভ : রাজ্যজুড়ে বৃষ্টি আবারও জোরালো হতে চলেছে। যদিও নিম্নচাপের প্রভাব কিছুটা কমেছে, তবে মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। ফলে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রদেশের একটি সুস্পষ্ট নিম্নচাপ এবং তার থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে রাজ্যে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। এই […]










