Special News Special Reports State

টয়লেট কাণ্ডের পর এবার ড্রেন দুর্নীতি, মালদায় কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধান

0
(0)

খবর লাইভ : টয়লেট নির্মাণে দুর্নীতির অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার ড্রেনের ঢাকনার অর্থ আত্মসাতের অভিযোগ উঠল মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান তপতী মণ্ডলের বিরুদ্ধে ভুয়ো বিলের মাধ্যমে ড্রেনের ঢাকনা তৈরির টাকায় দুর্নীতির অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, শুধুমাত্র কাগজে-কলমে ঢাকনা বসানোর কাজ দেখিয়ে লক্ষাধিক টাকার বিল তোলা হয়েছে, অথচ বাস্তবে কোথাও ঢাকনার দেখা নেই। গ্রামবাসীদের একাংশের দাবি, ছয় থেকে সাত মাস ধরে ড্রেন খোলা পড়ে রয়েছে। রাস্তায় ড্রেনের জল উপচে পড়ায় পরিবেশ নোংরা হচ্ছে, মশার উপদ্রবও বেড়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, বলার পরও ঢাকনা দেওয়া হয়নি। শুধু দু’টো ইট দিয়ে ঢেকে রাখা হয়েছে। বিল পাস হয়ে গেছে, আর কাজ হয়নি। আমরা সব বুঝতে পারছি, টাকা হজম করে নিয়েছে।

এর আগেও এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এনায়েতপুর হাইস্কুলে শৌচাগার নির্মাণের টাকায় ভুয়ো বিল ও জাল সার্টিফিকেট দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্ত চলাকালীনই নতুন করে উঠে এল ড্রেনের ঢাকনা নিয়ে দুর্নীতির অভিযোগ।

এই বিষয়ে পঞ্চায়েত প্রধান তপতী মণ্ডল মজুমদার অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, সব কাজ নিয়ম মেনেই হয়েছে। যতটা কাজ হয়েছে, সেই অনুযায়ী বিল হয়েছে। সংস্কারের কাজ আগে প্রয়োজন ছিল, সেটাই করা হয়েছে। ঢাকনা না বসানোর কোনও দুর্নীতি নেই।

অন্যদিকে, পঞ্চায়েত সদস্য শেখ আলিমুর বলেন, প্রথমে সংস্কার জরুরি ছিল। সেই কাজেই বরাদ্দ টাকার বেশিরভাগটাই খরচ হয়ে গেছে। ঢাকনা পরে বসানো হবে।

ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে মানিকচক বিডিও অফিসে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *