games Special News Special Reports

ইংল্যান্ডে খেলতে নেমেই আকাশদীপের রেকর্ড, ছাড়িয়ে গিয়েছেন চেতন-জাহির-বুমরাহকে 0 (0)

খবর লাইভ : ইংল্যান্ডের মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেই রেকর্ড গড়েছেন ভারতীয় তরুণ ক্রিকেটার আকাশদীপ। এজবাস্টনে খেলতে নেমে আকাশ দীপ ছাড়িয়ে গেছেন চেতন শর্মা, জাহির খান ও জসপ্রীত বুমরাহকে। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে দুই ইনিংসেই নতুন বলে নজর কেড়েছেন আকাশদীপ। প্রথম ইনিংসে ২০ ওভারে ৮৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২১.১ ওভারে ৯৯ রান […]

National Special News Special Reports

পাক সেনাবাহিনীর বিশ্বস্ত এজেন্ট, মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানার  বিস্ফোরক স্বীকারোক্তি 0 (0)

খবর লাইভ : ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূলচক্রী তাহাউর রানার  বিস্ফোরক স্বীকারোক্তি। জেরায় রানা স্বীকার করেছেন যে, পাক সেনাবাহিনীর একজন বিশ্বস্ত এজেন্ট ছিলেন তিনি। এমনকি মুম্বই হামলার সঙ্গে যে তার যোগ ছিল, সেকথাও স্বীকার করে নিয়েছেন। চলতি বছর এপ্রিলেই তাহাউর রানাকে আমেরিকা থেকে ভারতে নিয়ে এসেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। বর্তমানে দিল্লির তিহাড় জেলে […]

Special News Special Reports State

হাইকোর্টে তুলোধোনা রাজ্যকে, চিহ্নিত অযোগ্যদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশ 0 (0)

খবর লাইভ : সুপ্রিম কোর্টের রায় মেনে ‘চিহ্নিত অযোগ্য’ চাকরিপ্রার্থীদের নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। অর্থাৎ এসএসসির পরীক্ষায় অংশ নিতে পারবেন না ‘চিহ্নিত অযোগ্য’রা। এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি নিয়ে সোমবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনও ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থী আবেদন করে থাকলে সেই আবেদনপত্র বাতিল করতে হবে। প্রসঙ্গত, নিয়োগ প্রক্রিয়ায় বেলাগাম দুর্নীতির অভিযোগে […]

Special News Special Reports State

বালুরঘাট  কলেজের ইউনিয়ন রুমে বসে টিএমসিপি সভাপতির মদ্যপান, সঙ্গে মহিলাও: ভিডিও পোস্টে  অভিযোগ বিজেপির 0 (0)

খবর লাইভ : কসবাকাণ্ডের আবহে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্যা হালদার বিস্ফোরক দাবি করে বলেন, দলের অন্দরে এখনও একাধিক মনোজিৎ মিশ্র রয়েছেন।  দলের অন্দরে এই নিয়ে কম জলঘোলা হয়নি। শুরু হয়েছে তীব্র চাপানউতোর। তার মধ্যেই চমকে দিল এবার বালুরঘাট কলেজের ছবি । যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ। ভিডিওতে দেখা গিয়েছে, কলেজের […]

Special News Special Reports State

অভয়ার পরিবারের আর্তি রাজনীতি নয়, ন্যায়বিচারের লড়াই 0 (0)

চন্দন বন্দ্যোপাধ্যায় : অভয়ার মৃত্যু ঘিরে এখনও গোটা রাজ্য ক্ষোভে ফুঁসছে, তখন শাসক দলের প্রতিক্রিয়া প্রশ্নের মুখে। নিহত কিশোরীর মা-বাবা যখন বিচারের দাবিতে রাস্তায় নামছেন, তখনই তাঁদের লড়াইকে ‘রাজনীতি’ বলে আখ্যা দিতে ব্যস্ত একাংশ। যেন মেয়েকে হারানো মা-বাবার আর্তি নয়, বরং বিরোধী শিবিরের কোনও কৌশলী চাল! কিন্তু প্রশ্ন উঠছে, রিজানুর রহমানের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের […]

International Special News Special Reports

ব্রাজিলে ১৭ তম ব্রিকস সম্মেলনে পহেলগাঁও হামলা নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 0 (0)

খবর লাইভ : ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’। ব্রাজিলে ১৭ তম ব্রিকস সম্মেলনের ‘শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক শাসনের সংস্কার’ বিষয়ক আলোচনাসভায় এভাবেই পহেলগাঁও হামলা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিকসের সভায় বিশ্বের রাষ্ট্রনেতাদের সামনে প্রধানমন্ত্রী বলেন, ‘পহলেগাঁও হামলা শুধু ভারতের উপর আঘত এমন নয়। এটি মানবতার উপরও আঘাত এনেছে।’গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈরসন উপত্যকায় […]

International Special News Special Reports

টেক্সাসে হড়পা বানের ভয়াবহতা, মৃতের সংখ্যা ১০০ ছাড়াল: পরিদর্শনে ট্রাম্প  0 (0)

খবর লাইভ : টেক্সাস প্রদেশে টানা ভারী বর্ষণের ফলে তৈরি হওয়া হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে, যার মধ্যে রয়েছে অন্তত ২৮ জন শিশু। সোমবার সকাল পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০ জন, যাদের মধ্যে অনেকেই ছিলেন একটি স্কুলের সামার ক্যাম্পে অংশ নিতে আসা শিক্ষার্থী। বিপর্যস্ত অবস্থায় […]