National Special News Special Reports

কসবার আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায়  সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি গৃহীত

0
(0)

খবর লাইভ : কসবার আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করার আবেদন। এই আবেদন জানিয়েছেন সত্যম সিং নামে এক আইনজীবী। আবেদনটিতে এই ঘটনায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের ‘অযাচিত মন্তব্যের’ প্রসঙ্গও উল্লেখ রয়েছে। রবিবারই অবশ্য কলকাতা পুলিশ ও প্রশাসনের উপরেই ভরসা রাখার কথা জানিয়েছিলেন নির্যাতিতার মামা।

কসবার ঘটনায় কলকাতা হাইকোর্টে দু’জন আলাদা ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর চেয়ারম্যান হিসেবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখা হোক, সেই আবেদনও করা হয়েছে। আবেদনকারীকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।

উল্লেখ্য, দক্ষিণ কলকাতার আইন কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগের বিষয়টি সামনে আসে শুক্রবার, ২৭ জুন। ঘটনাটি ঘটে বুধবার ২৫ জুন। পরের দিনে অর্থাৎ বৃহস্পতিবার ২৬ জুন ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়েছিল কসবা থানায়। ওই দিনেই মনোজিৎ মিশ্র (৩১), জইব আহমেদ (১৯) এবং প্রমিত মুখোপাধ্যায় (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজের প্রাক্তনী এবং বর্তমানে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে সেখানে কাজ করছিলেন।

কসবার ঘটনা নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টেও বেশ কিছু জনস্বার্থ মামলা দায়ের আবেদন জমা পড়েছে। দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন মামলাকারীরা। হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই। ওই বিষয়ে সকল মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিস দেওয়া হোক। তার পরে শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করুন আইনজীবীরা। আগামী বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *