Special News Special Reports State

বজবজে আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,নিন্দায় সরব শুভেন্দু

0
(0)

খবর লাইভ : বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ১০০ দিনের কাজের টাকা কেন মিটিয়ে দেওয়া হচ্ছে না, সেই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। শুধু তাই নয়, বিজেপি রাজ্য সভাপতিকে ‘চোর চোর’ বলে জুতোও ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবারের এই বিক্ষোভের ঘটনায় শাসকদলকেও পাল্টা চোর স্লোগান দেন সুকান্ত মজুমদার। এর পরই তাঁর উদ্দেশে জুতো ছোড়া হয়। বিজেপি রাজ্য সভাপতি স্থানীয়দের ভিড়ের মধ্যে দিয়েই নিরাপত্তারক্ষীদের ঢালে নিজেকে আড়াল করে হাঁটতে হাঁটতে নিজের গাড়িতে ওঠেন। যেতে যেতে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, এটাকে গণতন্ত্র বলে কিনা?”

তিনি আরও বলেন, “ওঁকে অনুরোধ করব, এই ভিডিওটা একবার দেখে নিতে। যেভাবে গণতন্ত্রকে আজকে রাস্তার মধ্যে নগ্ন করে দেওয়া হল, ধর্ষণ করা হল, সেটা ভাবা যায় না। এই পরিস্থিতি তৈরি করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর ভাইপো এবং জাহাঙ্গির খান।”

সুকান্ত আরও বলেন, “এই কাজের জন্য জেহাদিদের নিয়ে আসা হয়েছে। এখানকার লোক নয়। বাংলাদেশের লোক রয়েছে। বাংলাদেশ থেকে এসে এইসব করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে পাকিস্তান বানিয়ে ছেড়ে দিয়েছেন।”

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভপ্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। সিউড়িতে নারী সম্মান যাত্রায় হাঁটতে হাঁটতে তিনি বলেন, ডক্টর সুকান্ত মজুমদার একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব বা মন্ত্রী নন, উনি একজন সফল শিক্ষক। তাঁর দিকে জুতো ছোড়া মানে সমগ্র শিক্ষক সমাজের উপরে জুতো ছোড়া। আমি এর নিন্দা করছি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *