games Special News Special Reports

প্রতারণার শিকার  ভারতীয় দলের ক্রিকেটার উমেশ যাদব

0
(0)

খবর লাইভ : বড়সড় প্রতারণার শিকার হলেন ভারতীয় দলের ক্রিকেটার উমেশ যাদব। জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের এই বোলারকে প্রতারিত করেছেন তাঁরই বন্ধু এবং ম্যানেজার। সূত্রের খবর, উমেশের নামে একটি জমি কেনার জন্য তাঁর থেকে টাকা নিয়েছিলেন ওই বন্ধু। কিন্তু সেই জমি না পেয়ে থানায় অভিযোগ করেন উমেশ।

আরও পড়ুনঃ হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক সিং

এই নিয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শৈলেশ ঠাকরে নামের এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যায়নি।

ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন উমেশ। অভিযোগে উমেশ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার পর ২০১৪-এর ১৫ জুলাই বন্ধু ঠাকরেকে ম্যানেজার হিসাবে নিয়োগ করেন। ঠাকরে সেই সময় কর্মহীন ছিলেন।

এই নিয়ে এক পুলিশকর্মী বলেন, ” উমেশের যাবতীয় আর্থিক কার্যকলাপ সামলাত ঠাকরে। উমেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আয়কর এবং অন্যান্য আর্থিক কাজের দায়িত্ব ছিল ঠাকরের হাতেই। নাগপুরে একটি জমি খুঁজছিলেন উমেশ। সেই জমি কেনার জন্যেই তাঁর থেকে টাকা নেন ঠাকরে।”

জানা যাচ্ছে, একটি ফাঁকা জায়গায় জমি দেখেন উমেশের বন্ধু। ওই জমির দাম ৪৪ লক্ষ টাকা। উমেশ সঙ্গে সঙ্গে সেই টাকা ঠাকরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। কিন্তু ঠাকরে সেই জমি নিজের নামে কিনে নেন। উমেশ সে কথা জানতে পেরে ঠাকরেকে বলে জমির মালিকানা বদল করতে। ঠাকরে তাতে রাজি হননি। টাকাও ফেরত দেননি। তার পরেই কোরাডি থানায় অভিযোগ দায়ের করেন উমেশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *