National Special News State

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, প্রবল বৃষ্টির হুঁশিয়ারি তিন রাজ্যে

0
(0)

খবর লাইভ : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত এখনও পুরোপুরি সক্রিয়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্তটি বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত পশ্চিম-দক্ষিণ দিকে হেলে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণাবর্তের কারণে আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের আরও কিছুটা অংশে অগ্রসর হতে পারে। কারণ, বর্তমানে তারই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উপ-হিমালয়ান পশ্চিমবঙ্গ।

এই পরিস্থিতির প্রেক্ষিতে এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয় বাষ্প প্রবাহের কারণে, রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষ করে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী ২৪ ঘণ্টা পর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি, ঝড়ের তাণ্ডব চলছে একটানা। যার জেরে আরও কমবে তাপমাত্রার পারদ। আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
আজ, মঙ্গলবার ও বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শুক্রবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আজ উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বড় দুর্যোগের ইঙ্গিত একাধিক রাজ্যে। পাশাপাশি বাড়বে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সতর্কতা। একের পর এক ঘূর্ণাবর্তের জেরে আমূল বদলে যেতে চলেছে আবহাওয়ার মুড। কঙ্কন, গোয়া, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ৫৫ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে। দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে।
দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ও সমুদ্র উত্তাল থাকবে। ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মৎস্যজীবীদের এই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

প্রবল বৃষ্টির চরম সতর্কতা কর্ণাটক, কঙ্কন এবং গোয়াতে। অতি ভারী বৃষ্টি অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে। কেরল, মাহে, মধ্য মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, গুজরাতে। ওড়িশা, কর্ণাটক, উত্তরাখণ্ড এবং তামিলনাডু, পন্ডিচেরি, করাইকালেও অতি-ভারী বৃষ্টির পূর্বাভাস।ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, রাজস্থান, বিদর্ভ, সিকিম ও বাংলায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *