National

মার্চে ব্রিগেডের সভায় আসতে পারেন মোদি

0
(0)

খবর লাইভ : রথযাত্রা কর্মসূচির শেষে মার্চে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, এক মাস ধরে রথযাত্রার শেষে প্রধানমন্ত্রী মোদির সভার প্রস্তাব রয়েছে। মার্চের প্রথম বা মাঝামাঝি ব্রিগেডে সমাবেশ হতে পারে। এমনই রাজ্য বিজেপি সূত্রে খবর।
এই মাসেই ঘোষণা হতে পারে রাজ্যে নির্বাচনের দিনক্ষণ। তার আগে প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। রাজ্য বিজেপি সূত্রে খবর, ব্রিগেড সমাবেশের মাধ্যমেই পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করার কথা ভাবা হচ্ছে। আর সেই অনুষ্ঠানেই আসতে পারেন মোদি। এখন শুধু দলের কেন্দ্রীয় নেতূত্ব ও প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদনের অপেক্ষা।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী। ৭ তারিখ হলদিয়ার ১১০০ কোটির এলপিজি টার্মিনাল উদ্বোধনে আসছেন তিনি। ২১- এর নির্বাচনের কথা মাথায় রেখে বাংলায় আসছেন বিজেপির বহু তাঁবড় নেতারা। মোদিকে ব্রিগেডে এনে প্রচারে চমক দিতে চাইছেন বঙ্গ বিজেপি নেতারা। মোদির আগে অবশ্য ৬ তারিখ রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর হাত দিয়েই প্রথম রথযাত্রার উদ্বোধন হবে। ফের তিনি আসবেন ৯ তারিখ। সেদিন ২টি যাত্রার সূচনা করবেন। এর মধ্যে শাহেরও বঙ্গ সফরের পরিকল্পনা রয়েছে বিজেপির।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *