National

চণ্ডীপুরে তৃণমূল প্রার্থী সোহমকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া সহ গাড়ি ভাঙচুর, ভগবানপুরে মাথা ফাটল বিজেপি কর্মীর

0
(0)

 

খবর লাইভ : রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে সকাল থেকেই উত্তপ্ত দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা। চণ্ডীপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার পর তাঁকে ধাক্কা মারার অভিযোগ উঠল। এমনকি সোহমের এজেন্টের গাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। সবকটি ঘটনাতেই অভিযোগের কাঠগড়ায় বিজেপি। অন্যদিকে, ভগবানপুরে বুথের মধ্যে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সাংবাদিকদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ।
এদিন সকালে প্রথম ঘটনাটি ঘটে চন্ডীপুরের মহম্মদবাজারের কাছে। বুথ পরিদর্শন করতে গিয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। তখনই তাঁকে ঘিরে ধরে ‘জয় শ্রীরাম’স্লোগান দেন স্থানীয় কিছু মানুষ। তাঁরা বিজেপির লোক বলে অভিযোগ সোহমের। এরপর বেলার দিকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের কাদুয়া ৪৯ নম্বর বুথ এলাকায় সোহম চক্রবর্তীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। তাঁর এজেন্ট সেক আজিমুল হোসেনের গাড়ি ভাঙচুর করা হয় এবং তৃণমুল কর্মীদের মারধর করার অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। এমনকি সাংবাদিকরা ঘটনার ছবি তুলতে গেলে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয়।
অন্যদিকে, ভগবানপুরের মহম্মদপুর ১ এর সেকবাডের় ২৭ নম্বর বুথে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সাংবাদিকদেরও এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে বড় গণ্ডগোল এড়াতে ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *