খবর লাইভ : উদ্ধার হলো দুর্ঘটনাগ্রস্ত বিমানের ডিজিটাল ভিডিয়ো ডেকর্ডার (ডিভিআর)। শুক্রবার গুজরাট এটিএস তা উদ্ধার করে ধ্বংসস্তূপ থেকে। ঘটনাস্থলে পৌঁছচ্ছে ফরেন্সিক টিম। বিমান দুর্ঘটনার বিষয়ে উপযুক্ত তথ্য পাওয়া যেতে পারে ব্ল্যাকবক্স থেকে।
আমেদাবাদের দুর্ঘটনার পর নজরে সমস্ত বোয়িং। জানা গিয়েছে, সে গুলির সেফটি রিভিউ করা হবে। উল্লেখ্য, গুজরাটে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আমেরিকার বোয়িং সংস্থার তৈরি ‘৭৮৭-৮ ড্রিমলাইনার’ শ্রেণির ছিল। এই মডেলটির ‘প্রযুক্তিগত ত্রুটি’ অতীতেও একাধিকবার চর্চায় এসেছিল। তার মধ্যেই এই সিদ্ধান্ত।
বাকরুদ্ধ’, শুক্রবার আমেদাবাদে বিমান দুর্ঘটনাস্থল ঘুরে দেখে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন এয়ারপোর্টে মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মোদি। তিনি দেখা করেন প্রয়াত বিজেপি নেতা বিজয় রূপানির স্ত্রী অঞ্জলি রূপানির সঙ্গেও।
আমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর ১১এ নম্বর সিটের যাত্রী বিশ্বাসকুমার রমেশ। শুক্রবার তাঁর সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




