National Special News Special Reports

গুজরাটে সেতু ভেঙে নদীতে পড়ল একের পর এক গাড়ি, মৃত ৩ 0 (0)

খবর লাইভ : ফের সেতু বিপর্যয় গুজরাটে। বুধবার গুজরাটের ভাদোদরায়  মহিসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। সে সময় সেতুর উপরে থাকা অন্তত চারটি গাড়ি নদীতে পড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত একাধিক। সরকারি সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মহিসাগর নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। প্রত্যক্ষদর্শীদের […]

National Special News Special Reports

বিমান দুর্ঘটনায় নিহতদের ৮৭ জনের দেহ শনাক্ত 0 (0)

খবর লাইভ : আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮৭ জনের দেহ শনাক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ৪৭ জনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মেঘানিনগরে ভেঙে পড়া বিমানটিতে ২৭০ জনের প্রাণহানি ঘটে। বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড়েছিল। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন লেগে যায়, যার ফলে অধিকাংশ দেহ ঝলসে যায় এবং […]

National Special News Special Reports

অভিশপ্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার  0 (0)

খবর লাইভ : নতুন তথ্য অনুযায়ী, ১২ জুন অহমদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নরত এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171-এর ভয়াবহ দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী ও ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। বিমানটি একটি ডাক্তারি হস্টেলে আছড়ে পড়লে বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে। দুর্ঘটনার পরপরই প্রথম ব্ল্যাক বক্স বা ডেটা রেকর্ডার উদ্ধার করা হলেও, দ্বিতীয় ব্ল্যাক বক্স ককপিট ভয়েস রেকর্ডার (CVR) […]

National Special News Special Reports

বিমান দুর্ঘটনার তিনদিন পর আমেদাবাদের হাসপাতালে শনাক্ত করা গেল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ 0 (0)

খবর লাইভ : বিমান দুর্ঘটনার তিন দিন পর আহমেদাবাদের হাসপাতালে শনাক্ত করা গেল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর দেহ। ডিএনএ নমুনার মাধ্যমে দেহ শনাক্ত করা হয়। জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছিলেন। সেই নমুনার সঙ্গে মৃতদেহের ডিএনএ নমুনা মিলেছে। দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার এই তথ্য […]

Special News Special Reports State

ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার দৃশ্য শখে ক্যামেরাবন্দি করে আতঙ্কে দিন কাটছে আরিয়ানের 0 (0)

খবর লাইভ : ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার দৃশ্য সিনেমাকেও হার মানায়।  পাঁচ মিনিট আগে যে মানুষগুলো ঝলমলে মন নিয়ে বিমানে চেপে বসেছিল, পাঁচ মিনিট পরে তাদের ঝলসানো দেহ, কাটা মুন্ডু, হাত-পা ছিন্নভিন্ন অবস্থায় মিলল মেঘানি নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হস্টেলের মেসের আশপাশের চত্বরে! জানা গিয়েছে, টেক অফের মাত্র পাঁচ মিনিট পরেই মেডিকেল কলেজের হস্টেলের ছাদে […]

National Special News Special Reports

হাসপাতালেই আতঙ্কের অভিজ্ঞতার কথা মোদিকে জানিয়েছেন বেঁচে যাওয়া বিশ্বাসকুমার, উদ্ধার দুটি ব্ল্যাক বক্স 0 (0)

খবর লাইভ : আমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪-এ। যদিও সরকারিভাবে এখনও কোনও নির্দিষ্ট পরিসংখ্যান জানানো হয়নি। জানা গিয়েছে, বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনই প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার দিন রাতে গুজরাত পুলিশ ২৬৫ জনের মৃত্যু নিশ্চিত করেছিল। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, ধ্বংসস্তূপ থেকে আরও মৃতদেহ ও দেহাংশ উদ্ধারের ফলে মৃতের সংখ্যা […]

National Special News Special Reports

আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে এবার উচ্চ পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের 0 (0)

খবর লাইভ : আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে এবার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। শনিবার এমনটাই জানানো হল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে। এক্স হ্যান্ডেলে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে উচ্চস্তরীয় কমিটি গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রধান সচিবের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে আমেদাবাদের পুলিশ কমিশনার, বায়ুসেনার ডিজি, সিভিল অ্যাভিয়েশনের ডিজি, ফরেনসিক বিভাগের আধিকারিক, আইবির […]

National Special News Special Reports

পোড়া ঝলসানো ছিন্নভিন্ন দেহ চেনার উপায় নেই, স্বজনহারারা ডিএনএ ভেরিফিকেশনের অপেক্ষায় 0 (0)

খবর লাইভ : আমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল। বিস্ফোরণের জেরে ভয়াবহ অবস্থা। পোড়া, ঝলসানো, ছিন্নভিন্ন দেহ চেনার উপায় নেই। মর্গে লাশের পাহাড়! পুড়ে কার্যত ছাই হয়ে গিয়েছে দেহগুলো! যদিও বা কিছুটা অবশিষ্ট থাকে, সেটাও ছিন্নভিন্ন! পরিচয় জানা তো দূরস্ত, অনেকের দেহটাই আলাদা করা যাচ্ছে না! এই পরিস্থিতিতে, ডিএনএ-র নমুনা দিতে হাসপাতালে ভিড় করছেন মৃতদের নিকটাত্মীয়রা। […]

National Special News Special Reports

বিমান ভেঙে প্রাণ হারিয়েছেন হস্টেলের ১০ জন ডাক্তারি পড়ুয়া, জানাল এফএআইএমএ 0 (0)

খবর লাইভ : বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের গ্যাটউইকগামী বিমান। ওড়ার পাঁচ মিনিটের মাথায় বিমানটি ভেঙে পড়ে আমেদাবাদের মেঘানিনগরে বিজে মেডিকেল কলেজের হস্টেলের ছাঁদে। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় বিমান ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন হস্টেলের ১০ জন ডাক্তারি পড়ুয়া। […]

National Special News Special Reports

পাকিস্তানের বন্ধু তুর্কিরাই বিমান ভেঙে পড়ার কারণ নয়তো? 0 (0)

খবর লাইভ : এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭, বোয়িং ৭৮৭ বিমানগুলির ভারী রক্ষণাবেক্ষণের দায়িত্ব এতকাল ছিল তুরস্কের সংস্থা ‘টার্কিশ টেকনিকের’ কাছে। তবে এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন কয়েক দিন আগে ঘোষণা করেন যে তারা টার্কিশ টেকনিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। তাদের বদলে বিশ্বের অন্যান্য বিশ্বব্যাপী এমআরও সরবরাহকারীদের কাছ থেকে রক্ষণাবেক্ষণ করাবে তারা। এরপরই […]