খবর লাইভ : গুজরাটের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ওই বিমানে ২৩০ জন যাত্রী, ১২ জন স্ক্রু মেম্বার ছিল বলে জানা গিয়েছে।<span;>
লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, টেক অফের সময় গাছে ধাক্কা লাগে বিমানটির পিছনের অংশ। তারপরেই কিছুক্ষণের মধ্যে ঘটে ওই দুর্ঘটনা। বিমান যাত্রীদের আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করছেন উদ্ধারকারীরা।
লোকালয়ের মধ্যে বিমান ভেঙে পড়ায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে। তবে, গাছে ধাক্কা লেগে বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও আর কোনও বড় কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকেই বলছেন, বিমানবন্দরের সামনেই একটি নির্মীয়মাণ বহুতলে ধাক্কা লাগে বিমানটি। তারপরই আগুন ধরে যায়।
ঘটনার কথা স্বীকার করে এয়ার ইন্ডিয়া ট্যুইট করেছে, আমরা জানতে পারছি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর #AI171 আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল৷ আমরা পায়লটের কাছ থেকে টেক অফের জাস্ট কয়েক সেকেন্ড (08:08:51 UTC) পরেই লাস্ট সিগন্যাল পেয়েছিলাম৷
বিমানটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ছিল৷ রেজিস্ট্রেশন VT-ANB৷ এই দুর্ঘটনায় ২৪২ যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। বিমানে ১০ জন ক্রু মেম্বরও ছিলেন। বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, জানিয়েছেন, ‘‘গভীর দুঃখের সাথে আমি নিশ্চিত করছি যে আহমেদাবাদ লন্ডন গ্যাটউইক-এ পরিচালিত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, AI 171 আজ একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং সমবেদনা।’’




