National Special News Special Reports

বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গিয়েছেন একজন

0
(0)

খবর লাইভ : গুজরাটের আহমেদাবাদ থেকে ওড়ার পর মুহূর্তেই দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে সওয়ার ২৪২ জন ছিলেন। প্রথমে জানা গিয়েছিল, বিমানের সকলেই মৃত। তবে পরে আহমেদাবাদ পুলিশের দাবি, বেঁচে রয়েছেন একমাত্র একজন।জানালেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক। পেলেন নতুন জীবন।

তিনি জানান, পুলিশ তাঁকে খুঁজে পেয়েছেন। ১১এ আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসা চলছে। তাঁর দাদা অজয় কুমার রমেশ (৪৫) মারা গিয়েছেন বিমানে। ৪০ বছরের ওই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ। আপাতত তাঁকে আহমেদাবাদের আসারওয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্বাস রমেশের মুখ বেশ কিছুটা পুড়ে গিয়েছে। বুক, চোখ ও পায়ে গভীর আঘাত রয়েছে।এআই১৭১ নম্বরের বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার পর মুহূর্তের মধ্যে গুজরাতের মেঘানিনগরে লোকালয়ে বিমানটি ভেঙে পড়ে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৩০ জন যাত্রী ছিলেন। বাকি ১২ জন কর্মী। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়। তা ছাড়া ৫৩ জন ব্রিটিশ, সাত জন পর্তুগিজ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। কানাডার এক নাগরিকও ছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *