Special News Special Reports State

এসআইআরে নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে উল্টো করে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি তৃণমূল নেতার

0
(0)

খবর লাইভ : এসআইআর নিয়ে তোলপাড় বাংলা। একদিকে যখন তৃণমূক কংগ্রেসের তরফে কমিশন-বিজেপির আঁতাতের অভিযোগ তোলা হয়েছে পাশাপাশি এসআইআর ইস্যুতে বৃহত্তর প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে দলের তরফে। এর মাঝেই এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্যে তোলপাড় ফেললেন দাপুটে তৃণমূল নেতা। এসআইআর  প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে উল্টো করে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বসিরহাটের হাড়োয়া ব্লকের তৃণমূল নেতা আবদুল খালেক মোল্লা। তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ভাইরাল হয়েছে ওই মন্তব্যের ভিডিও।তবে বিতর্কিত তৃণমূল নেতার দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, “আমি কারও ক্ষতি করার কথা বলিনি, আমার বক্তব্য বিকৃতভাবে ছড়ানো হয়েছে।”

গত সোমবার রাজ্যে চালু হয়েছে SIR। তৃণমূলের দাবি, বহু বৈধ ভোটারের নাম বাদ দিতেই এই চক্রান্ত। তাই আমজনতার সুবিধার্থে এসআইআর সংক্রান্ত হেল্পডেস্ক চালু করেছে তৃণমূল সরকার। জেলায় জেলায় স্থানীয় নেতারা আমজনতার সঙ্গে কথা বলছেন। শনিবার দলের নির্দেশ মেনে হাড়োয়া ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফে এসআইআর নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানেই বেফাঁস মন্তব্য করেন আবদুল খালেক মোল্লা।

এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “জাতীয় নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, আর তার ফলেই গর্তের ভেতরে থাকা সাপগুলো বেরিয়ে পড়েছে।”

বিরোধী দলনেতার অভিযোগ, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাঁর দাবি, “কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়ার পর ইতিমধ্যেই ২০-২৫ শতাংশ বাংলাদেশি মুসলিম রাজ্য ছেড়ে পালিয়েছে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *