International Special News Special Reports

ফের বন্দুকবাজের হানা কানাডায়, মৃত এক আহত পাঁচ

0
(0)

খবর লাইভ : ফের বন্দুকবাজের হানা কানাডায়। টরন্টোর ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি। এখনও পর্যন্ত অন্তত একজনের মৃত্যু ও পাঁচজনের আহত হওয়ার কথা জানা গিয়েছে। খোঁজ চলছে অভিযুক্ত বন্দুকবাজের।

টরন্টো পুলিশের তরফে জানানো হয়েছে, ফ্লেমিংটন ও জাকারি রোডসের কাছে, রানি অ্যাভিনিউ ও অ্যালেন রোডের অব্যবহিত দূরত্বেই মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে আটটা নাগাদ হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত পাঁচ। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও কারওই চোট গুরুতর নয় বলেই জানানো হয়েছে। হামলাকারীর সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি। তবে জানানো হয়েছে, রানি অ্যাভিনিউ ও অ্যালেন রোডের কাছাকাছি অঞ্চলে তল্লাশি চলছে।

গত কয়েক বছরে কানাডায় ক্রমেই বাড়ছে বন্দুকবাজের হামলার ঘটনা। গত এপ্রিলে এক পারিবারিক অনুষ্ঠানে চলেছিল ১৮ রাউন্ড গুলি। ঘটনাস্থলে এক যুবক ও এক শিশুর মৃত্যু হয়। আরও সাত জন গুরুতর জখম হয়। জানুয়ারির শেষের দিকেও  হামলা চালায় বন্দুকবাজ। তিনটি জায়গায় চলে গুলি। হামলায় অন্তত আটজনের মৃত্যুর কথা জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও বহুবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছে কানাডা। গত ডিসেম্বরে নেভাদা ইউনিভার্সিটিতে হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনায় প্রাণ হারান তিন পড়ুয়া। 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *