International Special News Special Reports

গাজার খান ইউনুস শহরের হাসপাতালে গোপন সুড়ঙ্গে হামাসের সামরিক প্রধান এবং সহযোগী খুন

0
(0)

খবর লাইভ : ইজরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে গাজার খান ইউনুস শহরের একটি হাসপাতালের নিচে গোপন সুড়ঙ্গের মধ্যে হামাসের সামরিক প্রধান মহম্মদ সিনওয়ার এবং তার সহযোগী মহম্মদ সাবানেহকে খতম করা হয়েছে। এই হামলা ২০২৫ সালের ১৩ মে সংঘটিত হয়। ভিডিওতে দেখা যায়, সুড়ঙ্গের মধ্যে একটি আস্তানায় প্রবেশের পর সিনওয়ার এবং সাবানেহকে লক্ষ্য করে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। আইডিএফ নিশ্চিত করেছে যে, এই অভিযানে হাসপাতালের মূল ভবনের কোনো ক্ষতি হয়নি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার পর বলেন, “আমরা হাজার হাজার জঙ্গিকে খতম করেছি। খুনিদের শীর্ষনেতা দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারকেও নিকেশ করা হয়েছে। আর এখন তো মহম্মদ সিনওয়ারও নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে!”

মহম্মদ সিনওয়ার ছিলেন হামাসের প্রাক্তন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের ভয়াবহ হামলার অন্যতম পরিকল্পনাকারী। তিনি ২০০৬ সালে ইজ়রায়েলি সেনা গিলাদ শালিতকে অপহরণের ঘটনায়ও জড়িত ছিলেন। সিনওয়ারের মৃত্যু ইজরায়েলের জন্য একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

হামাস এখনও সিনওয়ারের মৃত্যুর ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এই ঘটনার পর গাজায় মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে, যেখানে খাদ্য সংকট এবং বেসামরিক নাগরিকদের দুর্দশা চরম আকার ধারণ করেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *