Special News Special Reports State

রবিবারও পুলিশের ডাকে সাড়া দিলেন না অনুব্রত

0
(0)

খবর লাইভ : অনুব্রত মণ্ডলের বিখ্যাত সেই ডায়লগ, ‘ভয়ঙ্কর খেলা হবে’! অনেকে বলছেন, আপাতত সেই খেলাই বোধ হয় শুরু হচ্ছে। শনিবারের পর রবিবারও পুলিশের ডাকে সাড়া দিলেন না অনুব্রত মণ্ডল। বদলে তাঁর ঘনিষ্ঠ এসডিপিও অফিস চত্বরে দাঁড়িয়ে শোনালেন AI তত্ত্ব। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণের ঘটনায় শনিবারের পর রবিবারও নোটিস দিয়ে শান্তিনিকেতন থানায় ডেকে পাঠানো হয় অনুব্রত মণ্ডলকে। তবে সকাল ১১টায় হাজির হওয়ার কথা থাকলেও অনুব্রত আসেননি। বদলে এসডিপিও অফিস চত্বরে হাজির হন অনুব্রতর আইনজীবী। একই সঙ্গে দেখা যায় অনুব্রতর ঘনিষ্ঠ গগন সরকারকে।

প্রথমে মুখে কুলুপ এঁটেছিলেন গগন সরকার। বার বারই জানান, সংবাদমাধ্যমে তিনি একটি কথাও বলবেন না। যদিও আসতে আসতে একের পর এক ইঙ্গিতপূর্ণ কথা বলতে শোনা যায় অনুব্রতর এই ‘দূত’কে।

গগন সরকারই এ দিন জানান, অনুব্রত মণ্ডল অসুস্থ। তিনি বাড়িতে শুয়ে আছেন। একই সঙ্গে গগনের বক্তব্য, ‘অনুব্রত মণ্ডল কোনও ফোন কল করেননি। ওটা AI দিয়ে তৈরি করা। দল ক্ষমা চাইতে বলেছে, তাই চেয়েছে। দলের নির্দেশের বাইরে তিনি কিছুই করবেন না। এতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের অন্য কেউও যুক্ত থাকতে পারে।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *