Bengal and District District

ধর্ষণে অভিযুক্ত পুলিশকর্মী, গ্রেফতার করা হল নবদ্বীপ থেকে 0 (0)

খবর লাইভ : ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক পুলিশকর্মীকে ৷ ধৃত ব্যক্তি আসানসোলে রাজ্য পুলিশের 7 নম্বর ব্যাটেলিয়নে কনস্টেবল পদে কর্মরত। সোমবার নবদ্বীপ থেকে তাঁকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। অভিযুক্ত পুলিশকর্মী নদিয়ার রানাঘাট থানা এলাকার হাবিবপুরের বাসিন্দা ৷ অভিযুক্তর পরিবারের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ওই পুলিশকর্মীকে৷ ধৃতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক […]

Bengal and District Health Special News

নীতি আয়োগের স্বীকৃতি; দেশের সেরা জেলা হাসপাতাল ‘এমআর বাঙুর’ 0 (0)

খবর লাইভ : সর্বভারতীয় ক্ষেত্রে স্বীকৃতি পেল এই রাজ্যের হাসপাতাল। দেশের সেরা জেলা হাসপাতালের সম্মান পেল কলকাতার এমআর বাঙুর। কেন্দ্রীয় নীতি আয়োগ ২০১৮-’১৯ সালের মূল্যায়নের ভিত্তিতে এমআর বাঙুর হাসপাতালকে সেরা ঘোষণা করেছে। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তবে শুধু করোনা চিকিৎসার জন্য নয়। করোনার প্রকোপ শুরু হওয়ার আগের বছরের […]

Special News Sports

Lionel Messi: প্যারিস সাঁ জাঁ-তেই যাচ্ছেন মেসি, দাবি ফরাসি মিডিয়ার 0 (0)

খবর লাইভ : জল্পনার অবসান। প্যারিস সাঁ জাঁ-তেই চুক্তিবদ্ধ হতে চলেছেন লিয়োনেল মেসি। এমনটাই দাবি ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-এর। চুক্তির অঙ্কও জানিয়েছে ফরাসি মিডিয়া। প্রায় ৬১০ কোটি ৫০ লক্ষ টাকায় সই করতে চলেছেন এলএম টেন। চুক্তি হচ্ছে দুই বছরের জন্য। প্রাক্তন সতীর্থ নেমারের সঙ্গেই ফের জুটি বাঁধতে চলেছেন মেসি। লেকিপের দাবি, মঙ্গলবারই প্যারিস যাবেন মেসি। টুইটে […]

mukul-roy
Bengal and District District Special News

মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদ নিয়ে বিরোধিতা, মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার 0 (0)

খবর লাইভ : PAC-এর চেয়ারম্যান পদে মুকুল রায়ের বিরোধিতা করে দায়ের হওয়া মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানোর ব্যাপারে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাটি দায়ের করা হয়েছিল কলকাতা হাই কোর্টে। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ পরবর্তী শুনানির দিন […]

People1
National Special News

দেশে প্রথমবার আদমসুমারি হবে ডিজিটাল পদ্ধতিতে, সংসদে জানাল কেন্দ্র 0 (0)

খবর লাইভ : এবার কাগজে-কলমের দিন শেষ। আদমসুমারি হবে ডিজিটাল পদ্ধতিতে। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে লোকগণনা হতে চলেছে দেশে। স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ১৬তম আদমসুমারি হবে পুরোপুরি ডিজিটাল। এত দিন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনা করা হত। আদমসুমারির কাজে জড়িত কর্মীরা কাগজে-কলমে পরিবারে কত জন সদস্য রয়েছেন, […]

Bengal and District District Special News

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 0 (0)

খবর লাইভ : ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেকবার কেন্দ্রকে বলা হয়েছে। কিন্তু, কোনওরকম উদ্যোগ নেয়নি। ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নবান্নে ফিরে রিপোর্ট তৈরি করা হবে। বন্যা নিয়ন্ত্রণে আরও পরিকল্পনা প্রয়োজন। আরও ক্যাম্পের প্রয়োজন আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন […]

National Special News

UPSC-র প্রশ্নে ‘বাংলার রাজনৈতিক সন্ত্রাস’, চরম বিতর্কে কেন্দ্র 0 (0)

খবর লাইভ : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) লিখিত পরীক্ষায় প্রশ্ন এসেছে ‘পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস’ নিয়ে। ১০ নম্বরের উত্তর লিখতে বলা হয়েছে ২০০ শব্দে। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। শুধু তাই নয়, পরীক্ষার্থীদের ‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বিষয়ের উপর লিখতে বলা হয়েছে। নয়াদিল্লিতে অক্সিজেন সরবরাহের সমস্যা নিয়েও লিখতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। তৃণমূলের তরফে বিষয়টির তীব্র […]

Bengal and District District Special News

বিদ্যাসাগর সেতুতে দুর্ঘটনা, বাসের নীচে পিষ্ট বাইক চালক 0 (0)

খবর লাইভ : বাসের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক চালকের। জখম আরও একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর উপর দুর্ঘটনাটি ঘটে। হাওড়া থেকে কলকাতাগামী বাসের চাকায় পিষ্ট হন বাইক চালক। দিনের কর্মব্যস্ত সময়ে এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বিদ্যাসাগর সেতুতে যানজট তৈরি হয়। পরে পুলিশের তৎপরতায় ট্রাফিক স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে […]

Health National Special News

Covid: পাঁচ মাস পরে দেশে ২৯ হাজারের নীচে নামল সংক্রমণ 0 (0)

খবর লাইভ : মঙ্গলবার একধাক্কায় দেশে অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। পাঁচ মাস পরে দৈনিক সংক্রমণ ফের ২৯ হাজারের নীচে নেমেছে। শেষ বার ১৭ মার্চ দৈনিক আক্রান্তের সংখ্যা ২৯ হাজারের নীচে নেমেছিল। সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় […]

Bengal and District District Special News

বন্যা পরিস্থিতি দেখতে আজ ঘাটাল যেতে পারেন মুখ্যমন্ত্রী 5 (1)

খবর লাইভ : মঙ্গলবার ঝাড়গ্রাম থেকে ঘাটাল যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানকার বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতেই তাঁর ওই সফর। সোমবার ঝাড়গ্রামেও তিনি এই সফরের কথা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যদি আবহাওয়া ভাল থাকে, মঙ্গলবার তিনি ঘাটাল যাবেন। প্রবল বৃষ্টি এবং জলাধারগুলিতে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় মহকুমা শহর ঘাটালে। তবে শুধু এ বছর […]