খবর লাইভ : ফের চোটের ধাক্কা ভারতীয় শিবিরে। এবার চোটের জন্য দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অন্যতম নির্ভরযোগ্য বোলার শার্দুল ঠাকুর। সাংবাদিক বৈঠকে অধিনায়ক বিরাট কোহলি জানান, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন শার্দুল। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে লর্ডস টেস্ট। তার বদলে ইশান্ত শর্মা দলে জায়গা পেতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রথম টেস্টে চতুর্থ বোলার হিসেবে দলে […]
Day: August 11, 2021
রোমে বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হল। বিশ্বের শান্তি বৈঠকে উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছে রোমের সংগঠন কমিউনিটি অফ সন্ত এগিডিও। ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র পেয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দনও জানানো হয়েছে। ৬ ও ৭ অক্টোবরে রোমে হাজির থাকার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে চিঠিতে। অনুষ্ঠানে […]
খোলা পিঠ, সিল্ক শাড়ি; শরীরী হিল্লোলে উষ্ণতা ছড়ালেন স্বস্তিকা
খবর লাইভ : অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের উন্মুক্ত পিঠের খাঁজকে প্রদর্শিত করেছেন ভারতীয় সিনেমার এই সাহসী অভিনেত্রী। সেইসঙ্গে তাঁর পৃষ্ঠদেশের ভাঁজকে ভালোবাসার কথাও ব্যক্ত করেছেন স্বস্তিকা। লিখেছেন, ‘Handel Them With Love’। View this post on Instagram A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13) ‘প্রাউড’ সিঙ্গল মাদার স্বস্তিকা, তাঁর জীবনের প্রেম, সম্পর্ক সব কিছু নিয়েই […]
বাসের উপরে ধসে গেল পাহাড়; ভয়াবহ দুর্ঘটনা হিমাচলের কিন্নরে
খবর লাইভ : পাহাড়ের গায়ে রাস্তায় হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ল বিশাল পাথরের চাঁই। এসে পড়ল নীচের রাস্তা দিয়ে যাওয়া বাসের ছাদে। হিমালচলের কিন্নর জেলায় ভয়াবহ ভূমিধসে বাসের ভেতর অবরুদ্ধ ৪০ জনের বেশি যাত্রী। বুধবার দুপুর পৌনে একটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে রেকংপেও-শিমলা সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসটি ছাড়া আরও বেশ কয়েকটি গাড়ি পাথরের নীচে […]
বিখ্যাত ১০ নম্বর জার্সি অতীত, PSG-তে নতুন জার্সি লিওনেল মেসির
খবর লাইভ : বার্সিলোনার বিখ্যাত ১০ নম্বর জার্সি এখন অতীত লিওনেল মেসির জীবনে। নতুন ক্লাবে ৩০ নম্বর জার্সি পরে খেলবেন মেসি। যদিও সতীর্থ নেইমার নিজের ১০ নম্বর ছেড়ে দিতে চেয়েছিলে মেসিকে সম্মান জানানোর জন্য। কিন্তু, তাতে রাজি হননি আর্জেন্টাইন মহাতারকা। বুধবার ক্লাবের মেডিক্যাল রুমে শারীরিক পরীক্ষা করান লিওনেল মেসি। ইয়ো ইয়ো টেস্ট এবং বিপ টেস্ট […]
দুদিন আগে বুধেই সমাপ্ত লোকসভার বাদল অধিবেশন, ঘোষণা স্পিকারের
খবর লাইভ : বুধবারই শেষ হয়ে যাচ্ছে লোকসভার বাদল অধিবেশন। এদিন জানিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি একথা জানিয়েছেন। তবে রাজ্যসভার অধিবেশনও বুধবারই শেষ হয়ে যাবে কিনা তা এখনও জানা যায়নি। রাজ্যসভায় বিরোধীদের আচরণে ক্ষুন্ন হয়ে কেঁদেই ফেলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। ১৩ আগস্ট পর্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও […]
ঘনিয়ে আসছে বিপদ; ডুবে যেতে পারে দেশের উপকূলবর্তী শহরগুলি
খবর লাইভ : বড়সড় বিপর্যয়ের আশঙ্কা ভারতের উপকূলবর্তী শহরগুলিতে। সতর্কবার্তা দিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বলা হয়েছে, এই শতকের শেষে দেশের মুম্বই, চেন্নাই, কোচি এবং বিশাখাপত্তনম-সহ ১২ উপকূলীয় শহর তিন ফুট জলের তলায় চলে যেতে পারে। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)-র রিপোর্টকে ব্যাখ্যা করে নাসা জানিয়েছে, দেশের ১২টি এমন শহর রয়েছে, যেখানে আবহাওয়ার দ্রুত […]
পুলিশের সঙ্গে অভব্যতার অভিযোগ, অভিষেক-সহ তৃণমূলের ৬ নেতা-মন্ত্রীর বিরুদ্ধে মামলা ত্রিপুরায়
খবর লাইভ : পুলিশের কাজে বাধাদানের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের পাঁচ নেতা-মন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের ত্রিপুরার খোয়াই থানার পুলিশের। টুইট করে এ কথা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের অভিযোগ, ‘ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য একগুচ্ছ মিথ্যা অভিযোগ দিয়ে অভিষেক, ব্রাত্য, দোলা, আমি, সুবলদা এবং প্রকাশদার বিরুদ্ধে IPC ১৮৬/৩৪ ধারায় নিজের থেকে মামলা […]
সেক্টর ফাইভে জোড়া ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ৯
খবর লাইভ : সেক্টর ফাইভে জোড়া ভুয়ো কল সেন্টারের রমরমা ব্যবসা। বিধাননগর সাইবার ক্রাইম ও গোয়েন্দা কর্তাদের অভিযানে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে গ্রেফতার করা হল মোট ৯ জনকে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ভুয়ো কল সেন্টার দুটিতে VOIP( Voice Over Internet Protocol)-এর মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন লোককে ফোন করা হত। কখনও লটারি জেতার লোভনীয় […]
কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ককটেলের পরীক্ষামূলক প্রয়োগে সায় কেন্দ্রের
খবর লাইভ : করোনা সংক্রমণ রুখতে ককটেল ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষায় পরীক্ষামূলক প্রয়োগে সায় দিল কেন্দ্র। সূত্রের খবর, টিকাকরণে ব্যবহৃত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের ককটেল পরীক্ষায় অনুমতি মিলেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)-এর। এর আগে, টিকার ককটেল নিয়ে ষাটোর্ধ্ব ১৮ জনের উপর পরীক্ষা চালায় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)। পরীক্ষা শেষ করে আইসিএমআর জানায়, দুই […]










