National Special News

একজোট হয়ে লড়াইয়ের বার্তা সোনিয়ার, গণতন্ত্র রক্ষার ডাক মমতার 0 (0)

খবর লাইভ : নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে এবং যাবতীয় মতানৈক্য দূরে সরিয়ে ২০২৪-এ বিজেপি-কে হারাতে ঝাঁপিয়ে পড়তে হবে৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির ডাকে ১৯টি বিরোধী রাজনৈতিক দলের বৈঠক শেষের সারমর্ম এটাই৷ সংসদের বাদল অধিবেশনে একজোট হয়ে বিরোধীরা যেভাবে সরকারকে চাপে ফেলেছিলেন, সেই বিষয়টি নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে৷ সনিয়া গান্ধির ডাকা বৈঠকে এ দিন […]

Health National Special News

দেশে ষষ্ঠ ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেল ZYDUS CADILA-এর ZyCoV-D 0 (0)

খবর লাইভ : জনসন অ্যান্ড জনসনের পর এবার করোনার বিরুদ্ধে লড়াই ভারতে অনুমোদন পেল ZYDUS CADILA ভ্যাকসিন। এই নিয়ে ষষ্ঠ কোভিড টিকা এদেশে অনুমোদন পেল। সংবাদ সংস্থা সূত্রে খবর, আপাতত দেশে জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে করোনার টিকা ZyCoV-D। এই ভ্যাকসিন ১২-১৮ বছর বয়সীদের জন্যেও এই টিকা সুরক্ষিত বলে দাবি সংস্থার। দীর্ঘদিন ধরে শিশুদের ওপর […]

Bengal and District District Local News Special News

বাসে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি পরিবহন দফতরের 0 (0)

খবর লাইভ : বাড়তি বাসভাড়া নিয়ে সরকারি নির্দেশিকা জারি না হলেও অনেক রুটেই বাসে চাপলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। কখনও কখনও বাস কন্ডাক্টরের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে বচসাও বেঁধে যাচ্ছে। এবার এই নিয়ে কড়া নির্দেশ দিল রাজ্য পরিবহণ দফতর। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওমতেই বাড়তি ভাড়া নেওয়া যাবে না যাত্রীদের কাছ থেকে। করোনার জন্য […]

National Special News War

‘হিংসা দিয়ে স্থাপিত সাম্রাজ্য স্থায়ী হয় না’, তালিবান নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা প্রধানমন্ত্রীর 0 (0)

খবর লাইভ : আফগানিস্তানে শাসন কায়েমের পর শান্তির বার্তা দিলেও কার্যত তাণ্ডবই চালাচ্ছে তালিবানরা। ছাড় পায়নি ভারতীয় দূতাবাসও। দূতাবাসের ভবনে ঢুকে তাণ্ডব চালায় তালিবানরা। এরপরই মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মোদি টুইটে সাফ জানিয়েছেন, ‘হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনও বেশিদিন টেঁকে না। সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যার শুরু হয়, তার স্থায়িত্ব অনেক কম।’ মোদীর […]

Arts & Culture Local News Special News

বন্ধ হচ্ছে শহরের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘প্যারাডাইস’ 5 (1)

খবর লাইভ : বন্ধ হতে চলেছে শহর কলকাতার আরও এক সিঙ্গল স্ক্রিন সিনেমা হল প্যারাডাইস। কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সিনেমা হলের নাম। প্যারাডাইসের তরফে সুনীত সিং জানিয়েছেন, টানা লোকসানে চলার জন্যই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে হল মালিককে। আপাতত, কোনও সিনেমাই না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এই সিনেমা হলের জায়গায় শপিং মল […]

Health National Special News

কিশোরদের ওপর ট্রায়ালে ভারত সরকারের অনুমতি চাইল জনসন অ্যান্ড জনসন 0 (0)

খবর লাইভ : কিশোর-কিশোরীদের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের জন্য ভারত সরকারের অনুমতি চাইল জনসন অ্যান্ড জনসন। সেন্ট্রাল ড্রাগস স্ট্যানডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনে কাছে লিখিতভাবে এই অনুমতি চাওয়া হয়েছে আমেরিকার অন্যতম বৃহৎ এই ঔষধ সংস্থার তরফে। কোভিডের একটি মাত্র ডোজের জন্য এই ট্রায়াল চালানো হবে। সংস্থার তরফে জানা গেছে, ১২-১৭ বছর বয়সীদের মধ্যে এই টিকার একটি মাত্র ডোজ […]

Bengal and District National Special News

এক সপ্তাহে তৃতীয়বার; ডিজেলের দামে ফের পতন 0 (0)

খবর লাইভ: ফের পতন ডিজেলের দামে। এই নিয়ে সপ্তাহে তিনবার। কলকাতা সহ দেশের বাকি তিন শহরেও দামে বদল ডিজেলের। আশায় বুক বাঁধছেন নাগরিকরা। তবে ডিজেলের দাম কমলেও পেট্রলের দাম অপরিবর্তিত আছে এখনও। কলকাতায় শনিবার লিটার প্রতি পেট্রলের দাম 102 টাকা 08 পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম 92 টাকা 52 পয়সা। শুক্রবার লিটার প্রতি ডিজেলের দাম […]

National Special News War

কাশ্মীরে সেনার গুলিতে নিকেশ ২ হিজবুল জেহাদি 0 (0)

খবর লাইভ : ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে নিহত হয়েছে হিজবুল মুজাহিদিনের দুই জেহাদি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে দুই জঙ্গি। ঘটনাস্থল থেকে বেশ কিছু হাতিয়ার উদ্ধার করা হয়েছে বলেও খবর। পামপোর এলাকায় জঙ্গিদের গোপন ডেরার সন্ধান পান গোয়েন্দারা। তারপরই দ্রুত ওই এলাকা […]

Bengal and District District Special News Weather

Weather Update: শনিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, আরও বাড়বে উত্তরবঙ্গে 0 (0)

খবর লাইভ : শনিবার থেকে কমবে বৃষ্টি। একঘেয়ে বৃষ্টি থেকে মুক্তি মিলতে পারে মহানগরীর বাসিন্দাদের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গবাসীর। আগামী সপ্তাহে ফের ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। […]

Arts & Culture Bengal and District Local News

সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্যের প্রয়াণ, শোকাচ্ছন্ন শিল্পীমহল 0 (0)

খবর লাইভ : চলে গেলেন সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, বেশ কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রথিতযশা শিল্পী। তবে বাড়ি ফিরে এসেছিলেন সম্প্রতি। বৃহস্পতিবার রাতে আচমকাই ফের বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে […]