Pegasus
National Special News Technology

Pegasus: ‘কোনও আর্থিক লেনদেন হয়নি’, সংসদে জানাল কেন্দ্র 0 (0)

খবর লাইভ : ইজরায়েলি স্পাইওয়্যার সংস্থা NSO গ্রুপের সঙ্গে কোনও লেনদেন হয়নি৷ পেগাসাস বিতর্কের মধ্যেই সংসদে বিবৃতি দিয়ে এমনই দাবি করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক৷ সংসদের বাদল অধিবেশনের শুরু থেকে পেগাসাস কাণ্ডে সরকারের বিবৃতির দাবিতে সরব হয়েছে বিরোধীরা৷ প্রধানমন্ত্রী Narendra Modi বা স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah এখনও পর্যন্ত এ বিষয়ে সংসদে কোনও বিবৃতি না দিলেও সোমবার বিষয়টি […]

games Special News Sports

দেশে ফিরলেন নীরজ চোপড়া, বজরং পুনিয়ারা, বিমানবন্দরে উপচে পড়া ভীড় 5 (1)

খবর লাইভ : দেশে ফিরলেন নীরজ চোপড়া, বজরং পুনিয়ারা। অলিম্পিক্স অভিযান শেষ করে সোমবারই তাঁরা দেশে ফেরেন। দিল্লি বিমানবন্দরে এঁদের দেখতে ভীড় করেছিলেন প্রচুর মানুষ। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার মুখে অনুরাগীরা ঘিরে ধরে নীরজকে। ভীড়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এমনকী নিরাপত্তারক্ষীদেরও যথেষ্ট বেগ পেতে হয় নীরজকে গাড়িতে তুলে দিতে। রবি কুমার দাহিয়া, বজরং পুনিয়া, লভলিনা […]

kUNAL GHOSH
Bengal and District District Special News

‘জঙ্গলরাজ চলছে ত্রিপুরায়, ইস্তফা দিন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব’, সাংবাদিক বৈঠকে দাবি তৃণমূলের 0 (0)

খবর লাইভ : ত্রিপুরায় বিজেপি জঙ্গলরাজ কায়েম করেছে। পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সে রাজ্যে সন্ত্রাস চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ইস্তফা দাবি করছে তৃণমূল কংগ্রেস। সোমবার সোমবার বিজেপি শাসিত উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যে নতুন করে হিংসার ঘটনার পরে দুপুরে সাংবাদিক বৈঠকে এমনই দাবি তুললেন কুণাল ঘোষ ও সমীর চক্রবর্তী। ও দাবি করেন। কুণাল ঘোষ সোমবার […]

ছবি প্রতীকী
International World

প্রকাশ্যে দিবালোকে যুবতিকে গুলি করে খুন করল তালিবানরা 0 (0)

খবর লাইভ : আফগানিস্তানে তালিবানি সন্ত্রাস অব্যাহত। আঁটোসাঁটো পোশাক পরায় মহিলাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করল তালিবানরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা আফগানিস্তানে। সূত্রের খবর, আফগানিস্তানের বলক এলাকায় এক তরুণী আঁটোসাঁটো পোশাক পরে রাস্তায় বেরিয়েছিলেন। ২১ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে কোনও পুরুষ ছিল না। পুলিশ অফিসার আদিল শাহ জানান, ওই তরুণীর নাম নাজনিন। নিজের […]

Mamata Banerjee
Bengal and District District Special News

ঝাড়গ্রামের উন্নতি করেছে সরকার, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 0 (0)

খবর লাইভ : “ঝাড়গ্রামের ৯৫ শতাংশ মানুষ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছে। আদিবাসী উন্নয়নে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। গড়ে উঠেছে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল।” ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, “মাওবাদী হামলায় মৃতদের পরিবারকে চাকরি দিয়েছি আমরা। আদিবাসীদের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের। আদিবাসীদের জন্য ২০১৩ […]

Bengal and District Local News Special News

কলকাতায় প্রথম গ্যাসচালিত বেসরকারি বাসের যাত্রা শুরু 0 (0)

খবর লাইভ : কলকাতার রাস্তায় নামল সিএনজি বাস। সোমবার পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার প্রথম সিএনজি বাস উদ্ধোধন করেন। সোমবার দুটি সিএনজি বাসের ট্রায়াল রান ও উদ্বোধন হয়েছে। এই ধরনের বাস চলাচল সফল হলে শহরে আরও বাড়ানো হবে সিএনজি বাস। জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। একদিকে পেট্রল ও ডিজেলের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠছে বেসরকারি […]

Opposition leaders meet to discuss strategy for the remaining period of the Monsoon Session of Parliament
National Special News

ওবিসি বিল পাশে কেন্দ্রকে সমর্থনের সম্মতি দিল বিরোধীরা 0 (0)

খবর লাইভ : OBC (পিছিয়ে পড়া সম্প্রদায়) সংশোধনী বিল পাশে বিরোধীদের সমর্থন পেল মোদী সরকার। অধিবেশনের শেষ সপ্তাহে বৈঠকের পরে এই বিল পাশের ক্ষেত্রে একমত হয়েছে বিরোধীরা। সোমবার লোকসভায় বাদল অধিবেশনের শেষ সপ্তাহের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসে ১৫ বিরোধী দল। নেতৃত্বে ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুণ খড়গে। ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তৃণমূলের তরফে […]

গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ
National Special News

ত্রিপুরার ঘটনার প্রতিবাদ দিল্লিতে, ধরনায় তৃণমূল সাংসদরা 0 (0)

খবর লাইভ : দিল্লিতে গাঁধী মূর্তির পাদদেশে ধরনায় বসলেন তৃণমূল সাংসদরা। ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলা ও তাঁদের গ্রেফতারের বিরুদ্ধে এই প্রতিবাদ। ত্রিপুরায় গণতন্ত্রের হত্যা রয়েছে বলে সোমবার সেই ধরনা থেকে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার সংসদে অধিবেশন শুরুর আগেই প্রতিবাদ দেখান তৃণমূল সাংসদরা। পরে সংসদেও ত্রিপুরার বিষয়টি নিয়ে সোচ্চার হবেন তাঁরা, তেমনই […]

Mamata Banerjee
Bengal and District Local News Special News

‘অমিত শাহের নির্দেশেই হামলা ত্রিপুরায়’, বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের 0 (0)

খবর লাইভ : “ত্রিপুরার মুখ্যমন্ত্রী নন, হামলা চালানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নির্দেশে। অভিষেককেও টার্গেট করা হচ্ছে।” ত্রিপুরায় আহত তৃণমূল যুব নেতাদের SSKM-এ দেখে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের ছাত্র নেতাদের উপর পাথর ছোঁড়া হয়েছে, তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পুলিশের সামনেই মারধর করা হয়েছে। আবার […]

মমতা বন্দ্যোপাধ্যায়
Bengal and District District Special News

আজ ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 0 (0)

খবর লাইভ : সোমবার ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক জেলা সফর। এ বারের ভোটে জঙ্গলমহলের ওই জেলায় ভাল ফল করেছে তৃণমূল। সোমবার আদিবাসী দিবস। এই উপলক্ষে একটি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী যোগ দিতে পারেন। এ ছাড়া ওই জেলার পুলিশ-প্রশাসনকে নিয়ে একটি বৈঠক করতে পারেন তিনি। অন্য দিকে, আজ মমতার বাঁকুড়া […]