খবর লাইভ : পুজোর ছুটি শেষ হলে স্কুল খুলবে রাজ্যে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির মিটিংয়ের পর় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত একদিন অন্তর একদিন স্কুল খোলা হবে। তবে কোন শ্রেণির ছাত্ররা স্কুলে আসবে, তা নিয়ে এখনও কোনও পরিকল্পনা হয়নি। কথাবার্তা চলছে, অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই আভাস মুখ্যমন্ত্রীর। কিন্তু স্কুল খুললেও ছোটরা […]
Day: August 5, 2021
Tokyo Olympics: ফাইনালে হেরে গেলেন রবি কুমার; রূপো দিলেন দেশকে
খবর লাইভ : পুরুষদের কুস্তিতে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল কুস্তিগীর রবি কুমার দাহিয়াকে। রাশিয়ার জাভুর উগুয়েভের বিরুদ্ধে নেমেছিলেন রবি। শুরুতে জাভুর এগিয়ে গেলেও পাল্টা লড়াইয়ে ফিরে এসেছিলেন তিনি। প্রথম রাউন্ডের শেষে ২-৪ পয়েন্টে এগিয়ে ছিলেন জাভর। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রবি কুমারকে ক্রমশ চাপে ফেলতে শুরু করেন রাশিয়ার কুস্তিগীর। যদিও লড়াই ছাড়েননি রবি। একসময় ২-৭ পিছিয়ে […]
ভ্যাকসিন বণ্টন নিয়ে উষ্মাপ্রকাশ করে প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : ফের ভ্যাকসিন বণ্টন নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি লেখেন, ‘ব্যথিত হয়ে বলছি, যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছিলাম তা এখনও পাইনি। এই নিয়ে অনেকবার আপনাদের চিঠি পাঠিয়েছি। আমাদের অবিলম্বে ভ্যাকসিন পাঠান।’ জনসংখ্যা ও জনঘনত্বের তুলনায় বাংলা তার প্রাপ্য ভ্যাকসিন পাচ্ছে না বলেও চিঠিতে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। […]
সংসদের কাচের দরজা ভাঙার অভিযোগ তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের বিরুদ্ধে
খবর লাইভ : তৃণমূলের ছয় সাংসদকে সাসপেন্ড করাকে ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত সংসদ। এবার সাসপেন্ডেড সাংসদ অর্পিতা ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। সংসদের কাচের দরজা ভাঙার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকী এক নিরাপত্তারক্ষীও আঘাত পান বলে অভিযোগ করা হয়েছে। সাসপেনশনের প্রতিবাদে সংসদের লবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন সাসপেন্ডেড সাংসদরা। সে সময়ই কাচের দরজা ভাঙা হয় বলে অভিযোগ। […]
‘গুরুতর অভিযোগ’, পেগাসাস মামলা গ্রহণ করে মন্তব্য সুপ্রিম কোর্টের
খবর লাইভ : পেগাসাস মামলা সুপ্রিম কোর্টে গৃহীত হলেও পিছিয়ে গেল শুনানি। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে,পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। পাশাপাশি শীর্ষ আদালত বিষয়টির গুরুত্ব স্বীকার করেই বলেছে, অভিযোগ অন্তত গুরুতর, সত্য সামনে আসবেই। শীর্ষ আদালতের পক্ষ থেকে নয় জন মামলাকারীর আইনজীবীকেই সরাসরি সরকারের কাছে পিটিশন জমা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল সাংবাদিক […]
উৎসবের মরশুমে করোনা সংক্রমণ নিয়ে রাজ্যগুলিকে সতর্কতা কেন্দ্রের
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। অগাস্টের মাঝামাঝি করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এবং তার মাঝেই গোটা বিশ্ব মেতেছে দুর্গোৎসবের প্রস্তুতিতে। করোনা পরিস্থিতিতে উৎসব, দেশবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে করোনার বিধি নিষেধে কড়া নজরদারি রাখার কথা উল্লেখ করে রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র।
জলমগ্ন হলদিয়ায় BJP বিধায়ককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
খবর লাইভ: হলদিয়ার জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। বিধায়ককে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হলদিয়ার ২৪ নম্বর ওয়ার্ডে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাও দেখা নেই কোনও বিধায়কের। এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাপসী মণ্ডলের অভিযোগ, বিক্ষোভের পিছনে উস্কানি রয়েছে তৃণমূল কংগ্রেসের। তবে অভিযোগ অস্বীকার […]
অগাস্টেই বাড়বে দেশে স্পুটনিক ভি ভ্যাকসিনের জোগান, দাবি সংস্থার
খবর লাইভ: অগাস্ট মাসেই জোগান বাড়বে করোনার টিকা স্পুটনিক ভি-এর। এমনই জানানো হয়েছে সংস্থার তরফে। সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘উৎপাদনে দেরি হওয়ার জন্য টিকার জোগানে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। আশাবাদী করছি, অগাস্ট মাসের মধ্যেই সেই সমস্যা মিটে যাবে। টিকার জোগানে আর কোনও সমস্যা থাকবে না।’ ভারত সহ ১৪টি দেশের সঙ্গে উৎপাদন সংক্রান্ত চুক্তি […]
পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন প্রশান্ত কিশোর
খবর লাইভ: পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন প্রশান্ত কিশোর। বৃহস্পতিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ইস্তফার একথা ইতিমধ্যেই জানিয়েছেন PK। প্রশান্ত কিশোর ক্যাপ্টেন অমরিন্দর সিংকে চিঠিতে লিখেছেন, “এই ভূমিকা থেকে আমি সাময়িকভাবে বিরতি নিতে চাইছি।” ২০২১ সালের মার্চ মাসে প্রশান্ত কিশোরকে নিজের প্রধান উপদেষ্টা পদের দায়িত্ব দিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। প্রশান্ত […]
Tokyo Olympics: হকিতে ইতিহাস গড়ে ব্রোঞ্জ জয় ভারতের
খবর লাইভ: টোকিও অলিম্পিক্সে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত। ৪১ বছর পর হকিতে এল অলিম্পিক্স পদক। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়েছেন মনপ্রীত সিংরা। ১৯৮০ সালে অলিম্পিক্স হকিতে সোনা জিতেছিল ভারত। প্রথম কোয়ার্টারের শুরুতেই ০-১ পিছিয়ে পড়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল শোধ করেন সিমরনজিৎ। এরপর জার্মানি ফের লিড নিয়ে নেয়। এক সময় ১-৩ পিছিয়ে […]










