Health National Special News

Covid: পাঁচ মাস পরে দেশে ২৯ হাজারের নীচে নামল সংক্রমণ

0
(0)

খবর লাইভ : মঙ্গলবার একধাক্কায় দেশে অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। পাঁচ মাস পরে দৈনিক সংক্রমণ ফের ২৯ হাজারের নীচে নেমেছে। শেষ বার ১৭ মার্চ দৈনিক আক্রান্তের সংখ্যা ২৯ হাজারের নীচে নেমেছিল।

সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। কেরলে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমার ফলেই মোট সংক্রমণ কমেছে। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৯।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *