Bengal and District District Local News

বিধাননগরে কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র; পুলিশের জালে এক মহিলা-সহ ১২ জন 0 (0)

খবর লাইভ : বিধাননগর পুলিশ কমিশনারেটের জালে এক মহিলা-সহ ১২ জন প্রতারক। পর্দাফাঁস হয়েছে তিনটি ভুয়ো কল সেন্টারেরও। এই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইমে তিনটি পৃথক মামলা রুজু হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাগুইআটি থানার পুলিশ প্রফুল্ল কানন এলাকায় হানা দেয়। সেখানে পুলিশ একটি ভুয়ো কল সেন্টার থেকে পুলিশ এক মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। […]

Bengal and District District Special News

গাড়ির চালককে বিয়ে করেছেন! অভিযোগ অস্বীকার BJP বিধায়ক চন্দনা বাউড়ির 0 (0)

খবর লাইভ : বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন চন্দনা বাউরি! তাও আবার নিজের গাড়ির চালকের সঙ্গে! বাঁকুড়ার শালতোড়ার BJP বিধায়কের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। চন্দনা ও তাঁর স্বামী বিষয়টি নিয়ে থানাতেও যান। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন BJP বিধায়ক। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে BJP বিধায়ক চন্দনা বাউরির সঙ্গে তাঁর গাড়ির চালক […]

Health National Special News

সেপ্টেম্বরেই কোভিডের টিকা পেতে পারে শিশুরা! জানাচ্ছে ICMR 0 (0)

খবর লাইভ : সেপ্টেম্বরের মধ্যেই প্রথম দফার শিশুদের জন্য করোনার ভ্যাকসিন চলে আসবে। আইসিএমআর ও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির ডিরেক্টর প্রিয়া আব্রাহাম একথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাচ্চাদের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল কতদূর এগোল, তার প্রতি পর্যায়ের খবর রাখা হচ্ছে। এছাড়া ভারত বায়োটেক নতুন এক রকম ভ্যাকসিন তৈরি করেছে যেটির প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল […]

National Special News State

কিছু মানুষ নির্লজ্জভাবে সমর্থন করছে তালিবানকে; ক্ষুব্ধ যোগী আদিত্যনাথ 0 (0)

খবর লাইভ: ‘কিছু মানুষ নির্লজ্জভাবে তালিবানদের সমর্থন করে যাচ্ছে। এদের চিহ্নিত করা প্রয়োজন।’ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই নিজের ক্ষোভের কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টির এক সাংসদ মঙ্গলবার তালিবানদের ক্ষমতা দখলকে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করেন। ক্ষুব্ধ যোগী আদিত্যনাথ বলেন, ‘আফগানিস্তানে মহিলা ও শিশুদের সঙ্গে কী ব্যবহার করছে তালিবানরা, তা […]

games Sports

আগামী মরশুমে IPL হবে ১০ দলের, সিলমোহর BCCI-এর 0 (0)

খবর লাইভ : আগামী মরশুম থেকেই দশটি দল নিয়ে আইপিএল আয়োজিত হবে। বেশ কিছুদিন ধরে এই জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিয়ে দিলেন বিসিসিআই। চলতি মরশুমের আইপিএলের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দল পৌঁছে গিয়েছে আমিরশাহী। বিসিসিআইয়ের তরফে অরুণ ধুমল বলছেন, “গোটা বিশ্ব এখন আইপিএলের দিকে তাকিয়ে। এটা নিঃসন্দেহে […]

Bengal and District District Special News

কলকাতা হাই কোর্টের রায়ে অখুশি, সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য 0 (0)

খবর লাইভ : বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনায় সিট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশে খুশি নয় রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা-ভাবনা করছে তারা। রায় নিয়ে সংবাদমাধ্যমকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “এই রায় নিয়ে আমি অখুশি। আইন-শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। সেখানে […]

Bengal and District District Special News

Post Poll Violence: সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট 0 (0)

খবর লাইভ : ভোট পরবর্তী খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ। ছ’সপ্তাহের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। পাশাপাশি ভাঙচুর, অগ্নি সংযোগ, মারধর ও ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম অশান্তির ঘটনায় সিট গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। তিন আইপিএস আধিকারিক সুমন বালা সাহু, সৌমেন মিত্র এবং রণবীর কুমারের নেতৃত্বে গঠিত […]

International Special News War

না পালালে মৃত্যু নিশ্চিত ছিল, তালিবানরা মেরে ঝুলিয়ে দিত ল্যাম্পপোস্টে: আশরাফ গনি 0 (0)

খবর লাইভ : দেশে থাকলে হয় তাঁকে পিটিয়ে মেরে ফেলত তালিবান। নইলে প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাজিবুল্লার মতো পরিণতি হত তাঁর। ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে দিত তালিবান। এক ভিডিও বার্তায় এমনই জানালেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। তবে চাপে পড়ে সাময়িক পিঠটান দিলেও, আফগানিস্তানে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন বলেও জানিয়েছেন দেশবাসীকে। রবিবার তালিবানের হাতে কাবুল ছেড়ে […]

Health National Special News

Covid: করোনা সংক্রমণ বাড়লেও কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা 0 (0)

খবর লাইভ : ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। পরপর দু’দিন দেশের দৈনিক আক্রান্ত ৩৫ হাজারের বেশি। উদ্বেগের বিষয়, আক্রান্তের সিংহভাগই কেরলের। বুধবারও কেরালায় আক্রান্ত হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৪০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য হলেও বেশি। ফলে দেশে মোট […]

Rain
Bengal and District District Special News Weather

মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস 0 (0)

খবর লাইভ : ভারী বৃষ্টিপাতের হাত থেকে এখনই অব্যাহতি মিলবে না রাজ্যের। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি হয়েছে কমলা সতর্কতাও। মূলত মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলাতেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি বজায় থাকবে আবহাওয়াজনিত অস্বস্তিও। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দিঘার কাছে একটি মৌসুমী […]