Bengal and District District Special News

বিদ্যাসাগর সেতুতে দুর্ঘটনা, বাসের নীচে পিষ্ট বাইক চালক

0
(0)

খবর লাইভ : বাসের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক চালকের। জখম আরও একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর উপর দুর্ঘটনাটি ঘটে। হাওড়া থেকে কলকাতাগামী বাসের চাকায় পিষ্ট হন বাইক চালক।

দিনের কর্মব্যস্ত সময়ে এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বিদ্যাসাগর সেতুতে যানজট তৈরি হয়। পরে পুলিশের তৎপরতায় ট্রাফিক স্বাভাবিক হয়।

পুলিশ সূত্রে খবর, হাওড়ার সাঁকরাইল থেকে নিউটাউনের দিকে আসছিল একটি যাত্রীবোঝাই বাস। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা পেরনোর পর দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইক চালকের। আহত হয়েছেন বাইকেরই আরও এক আরোহী।

কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। বাসের চালককে জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *