খবর লাইভ: কয়েকদিন আগেই নিম্নচাপের বৃষ্টিতে নাকাল হয়েছে শহরবাসী। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এখনও বানভাসী। এরইমধ্যে হাজির আরেকটি নিম্নচাপ। বুধবার থেকে লাগাতার ৩ দিন বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকাল থেকে একটানা বৃষ্টিতে জল থই থই শহর। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, বাদ নেই কোনও জায়গা। এর মধ্যে উল্টোডাঙ্গায় সব চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। […]
Day: August 4, 2021
জনপ্রিয় বর্তির বিলে এবার পুলিশ হানা
খবর লাইভ : ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে “বর্তির বিল”। বিশেষ করে শনি ও রবিবার বেশি ভিড় হয় এই বিলে। বর্তির বিলে নৌকা, খেলাধুলা এবং ফটোশুটের জন্যে ভিড় জমায় হাজার হাজার মানুষ। ব্যাপারটি আন্দাজ করতে পেরে আচমকাই বর্তির বিলে হানা দিল পুলিশ। আটক করা হল ১০ জনকে। গত দু’ বছরে জনপ্রিয় হয়ে উঠেছে উত্তর ২৪ […]
#TokyoOlympics: জেতার মরিয়া চেষ্টা করেও সেমি ফাইনালে হার ভারতের মহিলা হকি দলের
শুরুটা ভালো হলেও শেষরক্ষা হল না। সেমি ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-২ ব্যবধানে পরাজিত হল ভারতের মহিলা হকি দল। তবে সেমি ফাইনালে হারলেও ভারতের কাছে ব্রোঞ্জ জয়ের সুযোগ এখনও আছে। শুক্রবার ব্রোঞ্জ জেতার লড়াইয়ে রানি রামপালরা ময়দানে নামবে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে।
ভারত বনাম ইংল্যান্ড: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জো রুটের
খবর লাইভ: নটিংহ্যামে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ইংরেজ অধিনায়ক জো রুট। এদিকে ভারত প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিন ও ঈশান্ত শর্মাকে বাইরে রেখেই প্রথম টেস্টে খেলতে নেমেছে। তার আগে সতীর্থদের আক্রমণাত্মক মেজাজে খেলার বার্তা দেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ওভারের পঞ্চম বলে রোরি বার্নসকে লেগ বিফোর আউট করেন বুমরাহ। স্কোরবার্ডে কোনও রান […]
দেশে আসছে আরও একটি অলিম্পিক্স পদক, ফাইনালে কুস্তিগীর রবি কুমার
খবর লাইভ: টোকিয়ো অলিম্পিক্সে কুস্তির সেমিফাইনালে জয় রবি কুমার দাহিয়ার। ৫৭ কেজি বিভাগে সেমিফাইনালে হারালেন কাজাখস্তানের নুরিসলাম সানায়েভকে। এদিকে রবি কুমার পারলেও পারলেন না দীপক পুনিয়া। ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া আমেরিকার ডেভিড টেলরের কাছে ০-১০ ব্যবধানে হেরে গেলেন। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন টেলরের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না দীপক। এখনও পর্যন্ত কুস্তিতেই অলিম্পিক্সে সবচেয়ে বেশি পদক […]
‘মমতা প্রধানমন্ত্রী না হলে ঘাটালের বন্যা সমস্যা মিটবে না’, বললেন দেব
খবর লাইভ: ‘‘কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করছে না বলেই মানুষের এই দুর্ভোগ, ওঁরা ভোটের সময় এসে নানা কথা বলেন। কিন্তু মানুষের জন্য কাজ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না প্রধানমন্ত্রী করা হচ্ছে ততদিন এমনটাই চলতে থাকবে।’’ বুধবার ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন এমনই মন্তব্য করলেন সাংসদ অভিনেতা দেব।
একসঙ্গে তৃণমূলের ৬ সাংসদ সাসপেন্ড, মুলতুবি রাজ্যসভা
খবর লাইভ: রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভের জেরে সাসপেন্ড তৃণমূল কংগ্রেসের ৬ সংসদ। দোলা সেন, নাদিমুল হক, মৌসম নূর, শান্তা ছেত্রী, আবিররঞ্জন বিশ্বাস অর্পিতা ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। বুধবার রাজ্যসভায় অধিবেশন শুরু হতেই তৃণমূল-সহ বিরোধী দলের সাংসদরা প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে আসেন। পেগাসাস কাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু তাঁদের নিজ […]
মমতাকে ফোন মোদীর; রাজ্যের বন্যা পরিস্থিতির খবর নিলেন প্রধানমন্ত্রী
খবর লাইভ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের আগেই তাঁকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজ নেন রাজ্যের বন্যা পরিস্থিতির। কোন জেলার কী অবস্থা, ক্ষয়ক্ষতি কত, জনের প্রাণহানি হয়েছে, তা জানতে চান মোদী। পরিস্থিতি সামাল দিতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়েও আলোচনা হয় দু’জনের মধ্যে। সেইসঙ্গে যেকোনও রকম সাহায্যের জন্য রাজ্যের পাশে […]
হেলিকপ্টারে নয়, সড়ক পথেই বন্যাকবলিত এলাকা দেখতে মুখ্যমন্ত্রী
খবর লাইভ: সড়কপথেই বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টিতে মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণে জটিলতা থাকায় শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক তরফে। মুখ্যমন্ত্রীর সফরের জন্য খানাকুলেোর ঘোষপাড়ায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। কিন্তু, বুধবার আবহাওয়া ক্রমশ খারাপ হওয়ায় শেষ মুহূর্তে প্রশাসনের তরফে সিদ্ধান্ত বদল করা হয়। ঠিক হয় সড়ক পথেই বন্যা কবলিত […]
Tokyo Olympics: ব্রোঞ্জজয়ী লভলিনা বড়গোহাঁই
খবর লাইভ: এ বারের অলিম্পিক্সে তিন নম্বর পদক ভারতের। টোকিয়ো অলিম্পিক্সে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন লভলিনা বড়গোহাঁই। সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে হেরে গেলেন তিনি। বুধবার ০-৫ ব্যবধানে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে হেরে যান লভলিনা। মীরাবাই চানু, পিভি সিন্ধুর পর আরও এক মেয়ের হাত ধরেই পদক এল ভারতে। দেশের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক্সে পদক […]










