খবর লাইভ : ৪৯ বছর পর অলিম্পিক্সে হকির সেমি ফাইনালে ভারত। কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমি ফাইনালে উঠলেন মনপ্রীতরা। এর আগে ১৯৮০ সালে অলিম্পিক্সে সোনা জেতে ভারত। তবে সেবার মাত্র ছটি দেশ হকিতে অংশগ্রহণ করায় কোনও সেমি ফাইনাল খেলা হয়নি। তার আগে ১৯৭২ সালে শেষবারক হকির সেমি ফাইনালে খেলে ভারত। পাকিস্তানের কাছে […]
Day: August 1, 2021
টানা বৃষ্টির জের, ভেঙে পড়ল তৃণমূলের দলীয় কার্যালয়
খবর লাইভ : নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে গোটা রাজ্যে একটানা বৃষ্টিপাতের জেরে নাজেহাল বঙ্গবাসী। নিস্তার পায়নি পশ্চিম মেদিনীপুরও। একটানা বৃষ্টির প্রভাবে জল জমেছে মেদিনীপুরের একাধিক অঞ্চলে। কোথাও হাঁটু জল,কোথাও বা রাস্তার জলে সাঁতার কাটতে দেখা যাচ্ছে নাগরিকদের। জমা জলের জন্যই ফাটল ধরেছিল মেদিনীপুর জেলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে। ভেঙে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার বিশ্রীপাট এলাকার তৃণমূলের […]
#TokyoOlympics: ব্রোঞ্জ জিতলেন পি ভি সিন্ধু, প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে অলিপিক্সে জোড়া পদক
খবর লাইভ : ফের অলিম্পিকে পদক জিতল ভারত। এবার ব্রোঞ্জ জিতলেন পি ভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলসে চিনের হি বিংজিয়াও-কে হারিয়ে পদক ছিনিয়ে নেন সিন্ধু। খেলার ফল ২১-১৩, ২১-১৫। প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক পেলেন শাটলার পি ভি সিন্ধু। এর আগে সুশীল কুমার অলিম্পিক্সে জোড়া পদক পেয়েছিলেন। রবিবার ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নেমে চিনা প্রতিদ্বন্দ্বীকে […]
বাড়ি ভেঙে প্রৌঢ়ার মৃত্যু কলকাতায়
খবর লাইভ : কড়েয়া থানা এলাকায় একটি পুরনো বাড়ির ছাদ ধসে মৃত্যু হল এক প্রৌঢ়ার। বাড়িটি পুরনো এবং বহুদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল বলে জানা গেছে। বন্ডেল রোডের পাল বাগানের ওই বাড়িটির ছাদের একাংশ আজ দুপুরে হঠাৎই ভেঙে পড়ে। ছাদের ওই ভাঙা অংশে চাপা পড়ে যান প্রৌঢ়া। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে SSKM হাসপাতালে […]
অভিনব প্রতিবাদ মদন মিত্রের, এক কাপ চা ১৫ লাখ টাকা !
মূল্যবৃদ্ধির প্রতিবাদে একাধিকবার অভিনব কায়দায় পথে নেমে নজর কাড়তে দেখা গেছে কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রকে। রবিবার ফের নজর কাড়লেন তিনি। একই প্রতিবাদে পথে নামলেন। এবার তাঁকে দেখা গেল চা বিক্রেতার ভূমিকায়।
সোমবারই ত্রিপুরা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছে জোড়া কর্মসূচি
অবশেষে ত্রিপুরা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তরফে রবিবার জানানো হয়েছে, সোমবার ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। ওইদিনই আগরতলায় সাংবাদিক বৈঠকও করবেন তিনি।
কান্দাহার বিমানবন্দরে পর পর রকেট হামলা, বাড়ছে তালিবানি হিংসা
রকেট হামলা হল আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে। শনিবার রাতভর বেশ কয়েকটি রকেট হামলা চলে ওই বিমানবন্দরকে লক্ষ্য করে। সংবাদসংস্থা AFP-কে উদ্ধৃত করে এখবর প্রকাশ করেছে ANI। তবে হতাহতের কোনও খবর জানা যায়নি এখনও।
“সমালোচকরা রুচি অনুযায়ী জবাব দিয়েছেন”, রাজনীতি ছাড়ার মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া বাবুলের
বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। রাজনীতি থেকে তিনি সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করতেই তা নিয়ে মন্তব্য করতে শুরু করছেন অনেকেই। সেইসব মন্তব্যের মধ্যে থেকে দুটি বেছে নিয়ে তা নিয়ে এবার পালটা প্রতিক্রিয়া দিলেন বাবুলও। সোশ্যাল মিডিয়ায় সেইসব মন্তব্যের স্ক্রিনশট দিয়ে বাবুল বলেছেন, “কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী ভাষার ব্যবহার করছেন – সবটাই শিরধার্য। কিন্তু এসবের জবাব কাজেও দিতে পারি। তার জন্য মন্ত্রী বা সাংসদ থাকার কী দরকার।”







