খবর লাইভ: বাংলার মুকুটে নতুন পালক। চার চারটি স্কচ অ্যাওয়ার্ড (SKOCH Award) পেয়েছে এই রাজ্য। এর মধ্যে একটি প্ল্যাটিনাম, একটি গোল্ড ও দু’টি সিলভার অ্যাওয়ার্ড রয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার টুইট করে এই খুশির খবর জানিয়েছেন। ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ বা শিল্পসাথী প্রকল্পের জন্য ‘স্কচ প্ল্যাটিনাম’ পুরস্কার জিতে নিয়েছে বাংলা। গ্রামাঞ্চলে অনলাইনে ট্রেড লাইসেন্স […]
Day: August 3, 2021
পুলিশ ভ্যানের জানলা গলে পালাল দুই বন্দি, চলছে তল্লাশি
খবর লাইভ: আদালতে নিয়ে যাওয়ার পথে পলাতক দুই বন্দি। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সেন্ট্রাল জেলে। ওই দুই বন্দিকে তমলুক আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের দাবি, প্রবল যানজটের সুযোগে ভ্যানের জানলার রড বেঁকিয়ে ফাঁক দিয়ে চম্পট দেয় ওই দুই বন্দি। তাদের খোঁজে এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। খালি হাতে […]
হলদিয়া পেট্রোকেমিক্যালসে আগুন, ঘটনাস্থলে দমকলবাহিনী
আগুন লাগল হলদিয়া পেট্রোকেমিক্যালসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। মঙ্গলবার বিকেলে আগুন লাগে সেখানে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়াতে শুরু করে কারণ। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তাও জানার চেষ্টা চলছে।
CBSE দশমের ফল প্রকাশিত, পাশের হার ৯৯.০৪ শতাংশ
খবর লাইভ: CBSE দশম শ্রেণির ফল প্রকাশিত হল মঙ্গলবার দুপুরে। এবারে পাশের হার ৯৯.০৪ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯১.৪৬ শতাংশ। CBSE বোর্ডের তরফে জানানো হয়েছে, এ বছর ছেলেদের তুলনায় মেয়েদের ফল ভালো। মেয়েদের পাশের হার ৯৯.২৪ শতাংশ। ৯৯.৮৯ শতাংশ পাশের হার ছেলেদের। এ বছর ত্রিবান্দ্রামের পড়ুয়ারাই সবচেয়ে ভালো ফল করেছে। মোট পরীক্ষার্থীদের ৯৯.৯৯ […]
দক্ষিণবঙ্গে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে মন্ত্রীরা, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
খবর লাইভ: গত কয়েকদিন দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি জেলায় বৃষ্টিতে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার নবান্নে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উদ্বেগ প্রকাশ করে তিনি ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। অতিবৃষ্টির জেরে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন […]
কিছুটা স্বস্তি দিয়ে দৈনিক করোনা সংক্রমণ কমে গেল দেশজুড়ে
খবর লাইভ: করোনা সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যহারে হ্রাস পেল গোটা দেশে। গত বেশ কয়েকদিন ধরে ৪০ হাজারের উপরে সংক্রমণের সংখ্যা ঘোরাফেরা করলেও মঙ্গলবার তা একধাক্কায় নেমে আসে ৩০ হাজারের ঘরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৫৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৭ লক্ষ […]
সোনা জয়ের স্বপ্নপূরণে ব্যর্থ ভারত, হকি দলের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
খবর লাইভ: সোনা জয়ের স্বপ্ন এবারেও অধরা থেকে গেল ভারতীয় হকি দলের। সেমিফাইনালে বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হারলেন মনপ্রীত সিংরা। তবে ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে ভারতীয় দলের। শুরুর দিকে সমানে সমানে লড়লেও খেলা যত গড়িয়েছে ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে ভারত। একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে নিতে থাকে বেলজিয়াম। […]
আফগান সেনার বড় সাফল্য: কমপক্ষে ৭৫ জন তালিবান জঙ্গির মৃত্যু সংঘর্ষে, আহত ২২
খবর লাইভ : আফগান সেনার সঙ্গে সংঘর্ষে ৭৭ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। আহত অন্তত ২২। সংবাদ সংস্থা ANI এ খবর জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় হেলমন্দে এই সংঘর্ষে তালিবানের তরফে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আফগান সেনার মুখপাত্র ফাওয়াদ আমান এ কথা জানিয়েছেন। আফগান সেনার ডেপুটি ডিফেন্স মিনিস্টার ফাওয়াদ আমান জানিয়েছেন যে তালিবান জঙ্গিদের মৃত্যু হয়েছে, […]
রাজনীতি ছাড়লেও আসানসোলের মানুষের পাশেই থাকব, ফেসবুকে প্রতিশ্রুতি বাবুলের
খবর লাইভ: ফের অবস্থান বদলালেন বাবুল সুপ্রিয়। এবার জানিয়ে দিলেন রাজনীতি থেকে অবসর নিলেও সাংসদ পদে থাকবেন তিনি। নিজের কেন্দ্র আসানসোলের মানুষের পাশে থাকতে তিনি দায়বদ্ধ। তাই রাজনীতিতে না থেকেও মানুষের পাশে থাকবেন তিনি। তবে তিনি যে অবস্থান বদলেছেন, সে কথা মানতে চাইছেন না বাবুল। বলছেন, “আমি আগের অবস্থানেই আছি। শুধু সাংসদ পদ ছাড়ছি না।” […]









