People1
National Special News

দেশে প্রথমবার আদমসুমারি হবে ডিজিটাল পদ্ধতিতে, সংসদে জানাল কেন্দ্র

0
(0)

খবর লাইভ : এবার কাগজে-কলমের দিন শেষ। আদমসুমারি হবে ডিজিটাল পদ্ধতিতে। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে লোকগণনা হতে চলেছে দেশে।

স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ১৬তম আদমসুমারি হবে পুরোপুরি ডিজিটাল। এত দিন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনা করা হত। আদমসুমারির কাজে জড়িত কর্মীরা কাগজে-কলমে পরিবারে কত জন সদস্য রয়েছেন, তা নথিবদ্ধ করতেন। সেই পদ্ধতিতে একটি ফর্মও পূরণ করতে হত। কিন্তু এ বার আর ফর্ম পূরণের কোনও ঝঞ্ঝাট থাকছে না।

মন্ত্রক জানিয়েছে, এ বার থেকে আদমসুমারির কাজে নিযুক্ত কর্মীদের কাছে থাকবে ট্যাবলেট বা স্মার্টফোন। বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য ডিজিটাল উপায়ে নথিভুক্ত করবেন তাঁরা। আদমসুমারি সম্পর্কিত একটি মোবাইল অ্যাপও চালু করা হবে। সেই অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়াও আদমসুমারি বিষয়ক একটি পোর্টাল থাকবে, যার মাধ্যমে লোকগণনা সংক্রান্ত যাবতীয় কাজের উপর নজরদারি চালানো হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *