খবর লাইভ : প্রার্থী হয়েও প্রচারে সেভাবে অংশ না নেওয়া। বিধানসভা নির্বাচনের প্রচারেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় তাঁর প্রশংসা। ভোটের পর বিধানসভা কক্ষে ঢুকেই প্রথম দেখা করেছিলেন তৃণমূল নেতা, বিধায়কদের সঙ্গে। এরপরই অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই তৃণমূলে যোগদান মুকুল রায়ের। বিজেপি যে কিছুই জানত না, তা কিন্তু মোটেই নয়। ঘনিষ্ঠ মহল […]
Month: June 2021
কালিয়াচকের হত্যাকাণ্ডের পুনর্গঠন,কী হয়েছিল সেদিন? অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
খবর লাইভ : মালদার কালিয়াচক হত্যাকাণ্ডে নয়া মোড়। ২৮ ফেব্রুয়ারি ঠিক কী ঘটেছিল, তা জানতে অভিযুক্ত আসিফ ও তার দাদা আরিফকে নিয়ে তাঁদের বাড়িতে তদন্তকারীরা গিয়েছিল ঘটনার পুনর্নির্মাণ করতে।কীভাবে নিজের বাবা-মা, বোন ও ঠাকুমাকে ‘খুন করেছিল’ আসিফ, সেটা তাঁকে ফের পুলিশের আধিকারিকদের সামনে করে দেখাতে বলা হয়। একই সঙ্গে এটাও দেখা হয় যে আরিফ সেদিন […]
বেশি সন্তান থাকলেই মিলবে ১ লাখ টাকা! ঘোষণা মন্ত্রীর
খবর লাইভ : মিজোরামের ক্রীড়ামন্ত্রীর আজব ঘোষণা। মন্ত্রীর বিধানসভা অঞ্চলে সর্বোচ্চ সন্তান থাকা পরিবারকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে! যদিও কতগুলো সন্তান থাকতে হবে, সেই সংখ্যা তিনি উল্লেখ করেননি ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাভিয়া রয়তে। অসমে কার্যকর হয়ে গিয়েছে দুই সন্তান নীতি। বিহার, উত্তরপ্রদেশও সেই ঘোষণা করতে চলেছে। এমনকী কেন্দ্রীয় সরকারও জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছে। […]
খুলেছে চিনা গুপ্তচর হানের আইফোন, মিলেছে বিদেশি নম্বর
খবর লাইভ : ক্রমশ ধোঁয়াশা বাড়ছে চিনা গুপ্তচরকে নিয়ে।এসটিএফের হাতে ধৃত হান জানুইয়ের আইফোন প্রথমে খোলা যাচ্ছিল না। অবশেষে মেলে সাফল্য। হানের ফোন খুলতেই মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য। যা দেখে অবাক তদন্তকারীরা। অনুমান করা হচ্ছে, এবার তদন্তের গতি আরও দ্রুত হবে। কারণ ফোন খুলতেই গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি পেয়েছেন তাঁরা। যদিও হানের ল্যাপটপ […]
সরে দাঁড়ালেন শীর্ষ আদালতের বাঙালি বিচারপতি, নারদ মামলা: মমতার আর্জি নিয়ে শুক্রবার ফের শুনানি
খবর লাইভ : নারদ মামলায় তাঁকে জড়ানোর প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি নিয়ে মঙ্গলবার শীর্ষ আদালতের আঙিনায় বেশ নাটকীয় ঘটনা ঘটল। সকালে মামলার শুনানি শুরুর মুখেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর কথা জানান ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি অনিরুদ্ধ বসু। শেষ পর্যন্ত ডিভিশনের অন্য বিচারপতি হেমন্ত গুপ্তের আর্জি মেনে এদিনই নতুন […]
আসছে তৃতীয় ঢেউ! ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য
খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউতে প্রভাব ফেলেছে রাজ্যেও। অভিযোগ উঠেছে হাসপাতালে বেড আর অক্সিজেন না থাকার। তার উপর কেন্দ্রের উদাসিনতায় পর্যাপ্ত ভ্যাকসিন, জীবনদায়ী ওষুধ আসছিল না রাজ্যে। যদিও তখন বঙ্গে ভোট পরিস্থিতি। তাই নিয়ন্ত্রণ করতে সময় লাগলেও ক্ষতি করে দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কথায় বলে, ‘সাবধানের মার নেই।’ তাই এবার আগাম সাবধান হয়েই রাস্তায় […]
যোগাসন নাকি অত্যাচার!
খবর লাইভ : সারিবদ্ধ উট। তাদের ৪টি পা-ই শক্ত করে বাধা। মাটিতে তাদের এমনভাবে শোয়ানো হয়েছে, যেন জবাই করার আগের মুহূর্ত! আর অসহায়-অবলা ওই প্রাণীগুলোর পেটের ওপর বসে দিব্যি চিন্তাহীন ভাবে যোগা করছে দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব যাদের ওপর, সেই বিএসএফ জওয়ানরা। জওয়ানদের প্রত্যেকের গায়ে গেরুয়া বসন। রাজস্থানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার […]
বার-রেস্তোরাঁ খুললে, কেন বন্ধ প্রার্থনালয়? প্রশ্ন শাহি ইমামের
খবর লাইভ : ‘লোকেরা আমাকে জিজ্ঞাসা করছে, জামা মসজিদ কবে খুলবে? কিন্তু আমি জবাব দিতে পারছি না।’ দিল্লিতে প্রার্থনালয়গুলি বন্ধ থাকায় উৎকন্ঠা প্রকাশ করে এমনই মন্তব্য করলেন জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি। সংক্রমণের গ্রাফ কমতেই, আনলক হয়েছে দিল্লি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আনলক পর্বে যেখানে সবথেকে বেশি ভিড় হয়, সেই বার-রেস্তোরাঁ খুলে গেলেও এখনও […]
টিআরপি কেলেঙ্কারিকাণ্ডে মুম্বই পুলিশের চার্জশিটে অর্ণবের নাম
খবর লাইভ : ফের সমস্যায় রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। টিআরপি কেলেঙ্কারি মামলায় মুম্বই পুলিশ চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম উল্লেখ করল অর্ণবের।পুলিশ সূ্ত্রে খবর, অর্ণব গোস্বামী ছাড়াও আরও ৩ জনের বিরুদ্ধে মোট ১৮০০ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। গত বছর সর্বভারতীয় ইংরেজি চ্যানেল রিপাবলিক টিভি দাবি করে, টিআরপি রেটিংয়ে তারাই দেশের শীর্ষে। মুম্বই […]
তৃতীয় ফ্রন্ট কিংবা চতুর্থ যাই গড়া হোক না কেন বিজেপিকে হারানো সম্ভব নয়,মত পিকের
খবর লাইভ : ২০২৪ বিজেপিকে হারাতে মরিয়া বিরোধী শিবির। তৃতীয় ফ্রন্টে যখন আশার আলো দেখছেন বিরোধীরা, তখন অন্য কথা শোনালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। পিকের মতে, এই তৃতীয় ফ্রন্ট কিংবা চতুর্থ যাই গড়া হোক না কেন এই মুহূর্তে বিজেপিকে হারানো কঠিন। কারণ তিনি বারবার বলে এসেছেন প্রধানমন্ত্রী মুখ হিসেবে নরেন্দ্র মোদি জনপ্রিয়। হিন্দি ভাষীদের মধ্যে, কোনও […]










