খবর লাইভ : সারদা মামলায় জামিন পেলেন ওই অর্থলগ্নি সংস্থার অন্যতম কত্রী দেবযানী মুখোপাধ্যায়। আজ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জামিন দেয় দেবযানীকে। ওই মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গেই প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় দেবযানীকে। সেই মামলায় সুদীপ্তের সঙ্গেই দীর্ঘদিন জেলবন্দি রয়েছেন দেবযানী। দীর্ঘদিন বাদে জামিনে ছাড়া পেলেন সারদার অন্যতম কত্রী। গত […]
Day: June 19, 2021
বকখালিতে ট্রলার উল্টে বিপত্তি, নিখোঁজ ১৪ জন মৎস্যজীবী
খবর লাইভ : বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমি বায়ু। আর এই কারণেই বঙ্গে চলছে বৃষ্টি। উত্তাল রয়েছে সমুদ্র, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারবার বারণ করেছে সরকার ও হাওয়া অফিস। কিন্তু জীবিকার স্বার্থে সেই সমুদ্রে গিয়েই ফের বিপত্তি। এবার বকখালিতে ট্রলার ডুবে নিখোঁজ ১৪ জন মৎস্যজীবী। বকখালির জম্মু দ্বীপের কাছে ঘটেছে এই […]
জল্পনা বাড়িয়ে আজও শাহী সাক্ষাতে ধনকর, খোঁচা তৃণমূলের
খবর লাইভ : তিনদিনের দিল্লি সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। জল্পনা বাড়িয়ে তিনদিনের এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। এই তিনদিনের সফরে গতকালই কলকাতায় ফেরার কথা কিন্তু আচমকাই সফরসূচি বদল হয়েছে। আজ কলকাতায় ফিরছেন ধনকর। তার আগে জল্পনা উস্কে ফের একবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যপাল। এদিন শাহের বাসভবনে সকাল ১১টায় […]
রেকর্ড ব্রেক! করোনাকালেও সুইস ব্যাঙ্কে বাড়ল ভারতীয়দের জমা টাকার পরিমাণ
খবর লাইভ : করোনার দাপটে রীতিমতো দিশেহারা গোটা দেশ। মারণ ভাইরাসটির থাবা রীতিমতো থমকে দিয়েছে সমস্ত কিছুকে। যার প্রভাব গিয়ে পড়েছে দেশের অর্থনীতিতেও। কিন্তু এই পরিস্থিতিতেই বিশ্বের অন্যতম ব্যাঙ্ক তথা সুইস ব্যাঙ্কে ভারতীয়দের আমানত তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালের পর যার পরিমাণ দাঁড়িয়েছে ২.৫৫ বিলিয়ন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০,৭০০ কোটি টাকা। যা গত […]
টিকায় সিরাম ব্যবহার না করতে ডিসিজিআইকে অনুরোধ পেটার
খবর লাইভ : কোভিড-১৯ -এর টিকা কোভ্যাকসিনে নবজাতক বাছুরের সিরাম ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে (ডিসিজিআই) অনুরোধ করেছে পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস (পেটা) যাতে টিকায় নবজাতক বাছুরের সিরাম ব্যবহারের বদলে পশুদ্রব্য-মুক্ত রাসায়নিক ব্যবহার করে তারজন্য। ২০ দিনের কম বয়সী বাছুর হত্যা করে তাদের রক্ত থেকে […]
প্রয়াত ‘উড়ন্ত শিখ’ মিলখা সিং
খবর লাইভ : করোনা পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের কিংবদন্তী স্প্রিন্টার মিলখা সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কয়েকদিন আগেই মিলখার স্ত্রী নির্মল কৌর প্রয়াত হন। এবার মিলখা সিংহও প্রয়াত হলেন। উড়ন্ত শিখের প্রয়াণে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর পরিবার […]






