খবর লাইভ : ফের সমস্যায় রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। টিআরপি কেলেঙ্কারি মামলায় মুম্বই পুলিশ চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম উল্লেখ করল অর্ণবের।পুলিশ সূ্ত্রে খবর, অর্ণব গোস্বামী ছাড়াও আরও ৩ জনের বিরুদ্ধে মোট ১৮০০ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে।
গত বছর সর্বভারতীয় ইংরেজি চ্যানেল রিপাবলিক টিভি দাবি করে, টিআরপি রেটিংয়ে তারাই দেশের শীর্ষে। মুম্বই পুলিশের দাবি, কারচুপি করে ট্যাম রেটিং পয়েন্ট বাড়িয়ে আসলে দেখান সাংবাদিক অর্ণব তাঁর চ্যানেলে। সেজন্য রিপাবলিক টিভির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে এই মামলার মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে আদালতে চার্জশিট জমা পড়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, একটি নির্দিষ্ট চ্যানেলকে সুবিধা পাইয়ে দিতে রেটিংয়ের হেরফের করতেন। এবার মুম্বই পুলিশের চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম উল্লেখ করা হল অর্ণবকেও। অর্ণবসহ এআরজি আউটলিয়ার মিডিয়া প্রাইভেট লিমিটেডের আরও ৩জনের নাম উল্লেখ রয়েছে ওই চার্জশিটে। তিন অভিযুক্ত হলেন, সিওও প্রিয়া মুখোপাধ্যায়, শিবা সুন্দরম এবং শিবেন্দু মুলেলকর।
চলতি বছর অর্ণবকে সাময়িক স্বস্তি দিয়ে বম্বে হাইকোর্ট, টিআরপি কেলেঙ্কারি মামলায় তদন্তকারী সংস্থাগুলিকে নিরপেক্ষ এবং যুক্তিসঙ্গতভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। অন্যদিকে অর্ণবের অভিযোগ, ব্যক্তিগত রোষের কারণে মুম্বইয়ে তৎলীন পুলিশ কমিশনার, পরমবীর সিং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন।




