খবর লাইভ : একেই বলে সোনায় সোহাগা। করোনায় যখন লক্ষ-লক্ষ মানুষ নিঃস্ব, সর্বস্বান্ত তখন ভাঁড়ার উপচে পড়েছে সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালার। শুক্রবার ফের সুখবর। করোনার টিকা ‘কোভিশিল্ডের’ পরে এবার রাশিয়ার করোনা টিকা ‘স্পুটনিক-ভি’ তৈরির ছাড়পত্র পেল সিরাম ইনস্টিটিউট। বিশেষ কয়েকটি শর্তের ভিত্তিতে সিরামকে এই অনুমতি দিয়েছে দিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। দেশজুড়ে করোনা টিকার […]
Day: June 5, 2021
ছত্রধরও থাকতে চান গৃহবন্দি, মামলা ভিন্ন রাজ্যে সরাতে মরিয়া এনআইএ
খবর লাইভ : রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলায় ধৃত ছত্রধর মাহাতো এখন রয়েছেন জেল হেফাজতে। সেখান থেকেই শুক্রবার তিনি ব্যাঙ্কশাল কোর্টের বিচারকের কাছে তাঁকে গৃহবন্দি রাখার আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী মারফত। সেই আবেদনে তিনি জানিয়েছেন, কোভিডকালে তাঁকেও গৃহবন্দি থাকার সুযোগ করে দেওয়া হোক। কেননা তিনিও অসুস্থ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি বাড়িতে থাকলেও তদন্তে সহযোগিতা করবেন। আদালতে […]
উপ-রাষ্ট্রপতির ‘ব্যক্তিগত’ অ্যাকাউন্টে ব্লু-টিক ফেরাল টুইটার
খবর লাইভ : ফের কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়ালো টুইটার। এবার আচমকাই উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে ব্লু-টিক মুছে দিয়েছে। আর যার জেরে বেজায় চটেছে কেন্দ্রীয় সরকার। মূলত, তারকা, হেভিওয়েট নেতা ও জনপ্রিয় ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টে ব্লু-টিক লাগু করা হয়। সেই তালিকায় স্বভাবতই ছিলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। কিন্তু আজ সকালেই আচমকা তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট […]
মোদি রাজ্য গুজরাতে ১৫ জুন থেকে লাগু হচ্ছে লাভ জিহাদ আইন
খবর লাইভ : বিতর্কের মাঝেই এবার গুজরাতে লাগু হচ্ছে লাভ জিহাদ আইন। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, আগামী ১৫ জুন থেকে লাগু হবে এই আইন। ইতিমধ্যেই রাজ্যপালেরও সম্মতি মিলেছে। এই আইন লাগুর পর সে রাজ্যে কেউ ইচ্ছাকৃত ভাবে, লোভের জন্য, নিজের স্বার্থের জন্য বা অত্যচারিত হয়ে কারও ধর্ম পরিবর্তন করতে পারবে না। রাজ্যপাল আচার্য দেবরতের […]
অবসরপ্রাপ্ত আমলাদের পুর্ননিয়োগে চায় ভিজিল্যান্স ছাড়পত্র, ফরমান জারি কেন্দ্রের
খবর লাইভ : অবসরপ্রাপ্ত আমলাকে কোনও সরকারি পদে নিয়োগ করতে হলে, এবার বাধ্যতামূলকভাবে ভিজিল্যান্সের ছাড়পত্র নিতে হবে। ৩ জুন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে প্রতিহিংসার তত্ত্ব সামনে আসতেই নড়েচড়ে বসে কেন্দ্র। এমনই মনে করছে প্রশাসনিক মহল। আর তার পরেই অবসরপ্রাপ্ত আমলাদের পুনর্নিয়োগের ক্ষেত্রে […]
মাধ্যমিক উচ্চ-মাধ্যমিক পরীক্ষা না করার সায় কমিটির
খবর লাইভ : এবছর রাজ্যে স্কুলে বসে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের আয়োজন না করার সুপারিশ করল স্কুল শিক্ষা দফতরের নিয়োগ করা বিশেষজ্ঞ কমিটি। তাহলে পরীক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে হবে? করোনাকে ঢাল করে আগেই বাতিল হয়েছে সিবিএসই দশম, দ্বাদশ এবং আইসিএসই ও আইএসসি-এর সমস্ত পরীক্ষা। এবার হয়তো সেই পথেই হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিছুদিন আগেই নবান্ন থেকে […]






